Wednesday, June 24, 2026

বিচ্ছেদের ৬ বছর পর ফের সাতপাকে বাঁধা পড়ছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান

Date:

Share post:

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান ফের সাতপাকে বাঁধা পড়ছেন। তাঁর রাজনৈতিক কেরিয়ার যেমন চমকপ্রদ, তেমনই তাঁর ব্যক্তিগত জীবন। ছ’বছর আগে প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে ভগবন্তের।তাঁর প্রছম স্ত্রী ইন্দরপ্রীতের সঙ্গে ২০১৫ সালে পারস্পরিক সম্মতিতে আইনি বিচ্ছেদ হয়ে যায়। তাঁদের দুই সন্তান, এক ছেলে, দিলশান, এক মেয়ে সিরত। বিবাহবিচ্ছেদের পর ইন্দরপ্রীত দুই সন্তানকে নিয়ে আমেরিকা চলে যান। মানসিকভাবে ভেঙে পড়েন ভগবন্ত।

কয়েক বছর আগে ফেসবুকে নিজের মনের কথা তুলে ধরেছিলেন তিনি। ভগবন্ত  লেখেন, দুই পরিবারের মধ্যে আমি পাঞ্জাবকে বেছে নিয়েছি। ভগবন্ত এবং ইন্দরপ্রীতের মধ্যে বিচ্ছেদ হলেও প্রকাশ্যে কখনও তাঁরা বিবাদে জড়াননি। মানসিক অবসাদ থেকে বেরিয়ে আসতে তিনি নতুন পাত্রী খোঁজার ভার দেন মা এবং বোনকে।

আরও পড়ুন- কালী বিতর্ক! মহুয়ার বিরুদ্ধে দেশজুড়ে এফআইআর, পাশে নেই দলও

এমবিবিএস পাশ, পেশায় চিকিৎসক গুরপ্রীত কউরের সঙ্গে , ৭ জুলাই সাতপাকে বাঁধা পড়ছেন ভগবন্ত। চণ্ডীগড়ে বিয়ের অনুষ্ঠান বসছে। নিমন্ত্রিত দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এ ছাড়াও, পরিবার এবং কাছের বন্ধুবান্ধুরা উপস্থিত থাকবেন বিবাহ অনুষ্ঠানে।

 

 

 

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...