Thursday, June 11, 2026

পাহাড়বাসী মমতার সঙ্গেই আছেন, আজ নবান্নে মুখ্যমন্ত্রীর সাক্ষাতে অনীত থাপা

Date:

Share post:

গত মার্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দার্জিলিং সফরের সময় সাক্ষাতের পর সম্প্রতি জিটিএ নির্বাচনে এককভাবে পাহাড়ের ক্ষমতা দখল করেছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। ৪৫ টি আসনের মধ্যে ২৭ টি আসন দখল করেছে অনীত থাপার দল। এখনও জিটিএ বোর্ড গঠন হয়নি। তার আগেই আজ, বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে দেখা করতে চলেছেন অনীত থাপা।

জিটিএ নির্বাচনের পর বোর্ড গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা থাকলেও পাহাড়ের সামগ্রিক উন্নয়নে সকল নিয়ে চলার বার্তা দিয়েছেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা সুপ্রিমো অনীত থাপা। তাঁর সাফ কথা, পাহাড়ের মানুষ
বিশ্বাস, ভরসা করেছেন বলেই জিটিএ তাঁদের দখলে। তাই সেই ভরসার মর্যাদা দিতে রাজ্য সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে চান অনীত থাপা। কারণ, রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া পাহাড়ের উন্নয়ন সম্ভব নয়। যেখানে মুখ্যমন্ত্রী নিজে পাহাড়বাসীর প্রতি সহানুভূতিশীল।
এবার জিটিএ নির্বাচনে ৫ টি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। জয়ী হয়েছেন পাহাড়ের তৃণমূল নেতা বিনয় তামাং। ফলে জিটিএ বোর্ডে তৃণমূলের প্রতিনিধিকে রাখারও ইঙ্গিত দিয়েছেন অনীত থাপা।

মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে সাক্ষাতের আগে গোর্খাল্যান্ড নিয়েও মুখ খুলেছেন অনীত থাপা। তাঁর কথায়, ‘‘গোর্খাদের গোর্খাল্যান্ড ডিমান্ড তো আছে। কিন্তু যতক্ষন না সেটা হচ্ছে ততক্ষন যে সিস্টেম আছে সে সিস্টেমে কাজ করতে হবে। পাহাড়কে মূলস্রোত থেকে বিচ্ছিন্ন করা যাবে না। আমাদের মুখ্যমন্ত্রী তো সততার সঙ্গে বলছেন হবে না, অন্তত মুখ্যমন্ত্রী তো গোর্খাদের প্রতি অনেস্ট আছেন। উনি তো সততার সঙ্গে বলছে যা হবে দেবে, যেটা হবে না সেটা দিতে পারবে না। অন্তত উনি অনেস্ট। গোর্খারা পনেরো বছর বিজেপিকে ভোট দিয়েছে৷ কী পেয়েছি, আমরা বলুন তো? এজন্যই যে অনেস্ট তাঁর সঙ্গে আমরা এখন কাজ করব।’’

আরও পড়ুন:পঞ্চায়েতে অগ্নিপরীক্ষা, না পারলে দিলীপকে ফেরাব, সুকান্ত-শুভেন্দুকে বার্তা শাহর

 

Related articles

ঋতব্রতকে বিরোধী দলনেতার স্বীকৃতির সিদ্ধান্তে স্থগিতাদেশ নয় কেন? রাজ্যের কাছে হলফনামা তলব হাই কোর্টের

বিধানসভায় বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের...

নজরুল মঞ্চে সুরের আসরে ‘উস্তাদ-এ-গজল’! কলকাতায় হরিহরণের পঞ্চাশ বছর উদযাপন

শহর কলকাতা এবার সাক্ষী হতে চলেছে এক মায়াবী ও ঐতিহাসিক গজল সন্ধ্যার। ভারতীয় সঙ্গীত জগতে দীর্ঘ ৫০ বছরের...

ই-বিধানসভার পথে পা, নতুন বিধায়কদের প্রশিক্ষণে বসছে পাঠশালা 

রাজ্যে নতুন সরকার গঠনের পর এবার সংসদীয় ব্যবস্থার খোলনলচে বদলে ফেলতে কোমর বেঁধে নামল নতুন প্রশাসন। আগামী ১০০...

বৈঠক শেষে উত্তরবঙ্গে উন্নয়নের আশ্বাস রাজ্যের নয়া অর্থমন্ত্রী

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন বিজেপি (BJP Govt.) সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে সামনের সপ্তাহে। আগামী...