Saturday, April 4, 2026

India Team: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে অধিনায়ক ধাওয়ান, দলে নেই রোহিত-বিরাটরা

Date:

Share post:

ইংল্যান্ড (England) সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে খেলতে উড়ে যাবে ভারতীয় দল (India Team)। সেখানে তিনটি একদিনের (ODI) এবং পাঁচটি টি-২০ ( T-20) ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। আর এবার সেই একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। এই সিরিজে অধিনায়ক করা হয়েছে শিখর ধাওয়ানকে (Shikhar Dhawan)। সহ-অধিনায়ক করা হয়েছে রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja)। বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা ( Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli), যশপ্রীত বুমরাহ (Jaspreet Bumrah), ঋষভ পন্থ (Rishabh Pant)- সহ একাধিক সিনিয়রদের।

এই সিরিজে রয়েছেন সঞ্জু স‍্যামসন, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, শার্দুল ঠাকুর, প্রসিধ কৃষ্ণা ও মহম্মদ সিরাজরা। এদিকে আইপিএলে দুর্দান্ত পারফর্ম করা উমরান মালিক ও রাহুল ত্রিপাঠী সুযোগ পাননি এই সিরিজে। আগামী ২২, ২৪ ও ২৭ জুলাই পোর্ট অফ স্পেনে আয়োজিত হবে এই তিন ম্যাচের একদিনের সিরিজ।

একনজরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য ভারতীয় দল – শিখর ধাওয়ান (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড, শুভমন গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ইশান কিষান (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চ‍্যাহাল, অক্ষর প্যাটেল, আবেশ খান, প্রসিধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ, আরশদীপ সিং।

আরও পড়ুন:Icc Test Ranking: আইসিসি টেস্ট র‌্যাঙ্কিং-এ বিরাট পতন, প্রথম দশের বাইরে কোহলি, পঞ্চম স্থানে পন্থ

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...