Saturday, April 4, 2026

Virat Kohli: বিরাটকে অপমান ইসিবির, সমলোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে মজা করে বিপাকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ECB)। মঙ্গলবার এজবাস্টন টেস্টে ভারতের (India) বিরুদ্ধে সাত উইকেটে জেতে ইংল‍্যান্ড (England)। এরপরই কোহলির সঙ্গে জনি বেয়ারস্টোর (Jonny Bairstow) দুটি ছবি জুড়ে দিয়ে মজার ইমোজি যোগ করে ইসিবি। এবং সেই ছবিটি টুইটও করা হয়। আর টুইট হতেই নিমিষেই ভাইরাল হয়ে যায় সেই টুইট। আর ভাইরাল হওয়ার পর থেকেই ইসিবি-র বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন নেটিজেনরা। সমলোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

আসলে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে জনি বেয়ারস্টোর সঙ্গে ঝামেলায় জড়িয়ছিলেন কোহলি। কোহলি অবশ্য খোঁচা মেরে তাতিয়ে দিয়েছিলেন বেয়ারস্টোকে। সেই ইনিংসে সেঞ্চুরিও হাঁকিয়ে দেন বেয়ারস্টো । দ্বিতীয় ইনিংসেও অপ্রতিরোধ্য ছিলেন বেয়ারস্টো। ১১৪ রানে অপরাজিত থেকে ইংল্যান্ডকে সাত উইকেটে টেস্ট জিতিয়ে দেন। ম্যাচ শেষ হওয়ার পর বেয়ারস্টোকে জড়িয়ে অভিনন্দন জানান বিরাট। ইসিবি সেই ছবির ক্যাপশন হিসেবে জিপ-অন-মাউথ-এর একটি ইমোজি শেয়ার করেছে। আর ছবি দেওয়ার পর থেকেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কীভাবে একটি ক্রিকেট বোর্ড একজন ক্রিকেটারকে নিয়ে মজা করতে পারে? সেটা নিয়েই প্রশ্ন তলছেন নেটিজেনরা।

আরও পড়ুন:India Team: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে অধিনায়ক ধাওয়ান, দলে নেই রোহিত-বিরাটরা

 

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...