Saturday, March 14, 2026

বায়ুসেনার পর নৌসেনাতেও রাফাল বা সুপার হর্নেট কিনতে চলেছে ভারত

Date:

Share post:

ভারতীয় বায়ুসেনার পর এ বার নৌসেনাতেও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কিনতে উদ্যোগী কেন্দ্র। নৌসেনা সূত্রের খবর, বিমানবাহী রণতরীর জন্য প্রাথমিক ভাবে আমরিকার বিমান প্রস্তুতকারক সংস্থা বোয়িংয়ের তৈরি ‘এফ-এ ১৮ সুপার হর্নেট’ বা ফরাসি যুদ্ধবিমান নির্মাতা সংস্থা দাসো অ্যাভিয়েশনের তৈরি ‘মেরিন রাফাল’ কেনার ইচ্ছাপ্রকাশ করা হয়েছে। অর্থ্যাৎ নৌসেনাতেও এবার ব্যবহৃত হতে চলেছে রাফাল।


আরও পড়ুন:ইপিএলে খেলা ফুটবলারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, অনিশ্চিত বিশ্বকাপে


মঙ্গলবার নৌসেনার তরফে জানানো হয়েছে, গত কয়েক মাস ধরে গোয়ার নৌঘাঁটি আইএনএস হংস থেকে দু’টি যুদ্ধবিমানের কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে শীঘ্রই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বাধীন প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় সংক্রান্ত কমিটি (ডিএসি)। অতীতে ভারতীয় বায়ুসেনার জন্য বরাত পাওয়ার দৌড়েও রাফালের প্রতিদ্বন্দ্বী ছিল সুপার হর্নেট।

 


কয়েক বছর আগেই রুশ মিগ-২৯কে-র পরিবর্ত খুঁজতে শুরু করেছিল ভারতীয় নৌসেনা। বেশ কয়েক বার বিক্রমাদিত্যে দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা যুদ্ধবিমান তেজসের ‘অ্যারেস্টেড ল্যান্ডিং’ পরীক্ষাও হয়েছিল। তাতে দেখা গিয়েছে, ‘অ্যারেস্টর হুকের সাহায্যে ৯০ মিটারের মধ্যে গতিবেগ ২৪৪ কিলোমিটার থেকে কমিয়ে শূন্যে নামিয়ে আনতে পেরেছে তেজস। কিন্তু অস্ত্রবহন ক্ষমতা এবং দূরপাল্লার উড়ানের ক্ষেত্রে আমেরিকা ও ফরাসি যুদ্ধবিমান তেজসের তুলনায় এগিয়ে।তাই শেষমেশ রাফাল বা হর্নেটকেই বাছতে চলেছে ভারতীয় নৌসেনা।

spot_img

Related articles

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...

আরও এক বাম নেতা বিজেপির পথে! মোদির সভায় যাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক

আরেক বাম নেতা বিজেপির পথে। সিপিআইএম নেতা হিসাবে পরিচিত ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় মোদির ব্রিগেডের (Brigade) সভায় মঞ্চ আলো...

রমজান মাসে কেন প্রাতরাশ? রাষ্ট্রপতির আমন্ত্রণ বয়কট তৃণমূলের 

পবিত্র রমজান মাসে রাষ্ট্রপতি ভবনের প্রাতরাশের আমন্ত্রণ! কেন উপবাসের মাসে সকালবেলা এই ভোজের আয়োজন করা হল, সেই প্রশ্ন...

নতুন করে বাদ ৭ লক্ষ! চলতি সপ্তাহেও আসছে না সাপ্লিমেন্টারি তালিকা

সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলার এসআইআর প্রক্রিয়ার বাকি সব কাজ এখন রাজ্য ও ভিন রাজ্যের বিচারবিভাগীয় আধিকারিকদেরই (Judicial Officer)...