Tuesday, April 7, 2026

শুরু হল ভারত – নেপাল আন্তর্জাতিক বাস পরিষেবা, যাতায়াতে লাগবে সচিত্র পরিচয়পত্র 

Date:

Share post:

মাত্র ১৬ ঘণ্টা, আর এর মধ্যেই শিলিগুড়ি (Siliguri) থেকে আপনি সোজা পৌঁছে যাবেন কাঠমান্ডুতে (Kathnandu)। মানে ভারত (India) থেকে সোজা নেপালে (Nepal)। পূর্ব ঘোষণা মতোই শিলিগুড়ি কাঠমান্ডু ব্যস পরিষেবা চালু হল আজ থেকে। এ দিন শিলিগুড়িতে বাস পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)৷

শিলিগুড়ি থেকে কাঠমান্ডু বাসে করে যেতে গেলে সময় লাগবে মাত্র ১৬ ঘন্টা । তবে আপনাকে সঙ্গে রাখতে হবে সচিত্র পরিচয় পত্র (Identity Card)। এই দিন বাস পরিষেবার উদ্বোধন করে রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, আগামী দিনে ফুলবাড়ি সীমান্ত দিয়ে শিলিগুড়ি- ঢাকা বাস পরিষেবা শুরু হবে৷ সেই নিয়েও ভাবনা চিন্তা করছে পশ্চিমবঙ্গ সরকার। জানা যাচ্ছে আপাতত শিলিগুড়ির তেনজিং নোড়গে বাস স্ট্যান্ড থেকে ছাড়বে এই এসি ভলভো বাস৷ সপ্তাহে তিন দিন ছাড়বে শিলিগুড়ি থেকে আর তিন দিন কাঠমান্ডু থেকে। শিলিগুড়ি থেকে সোম, বুধ এবং শুক্রবার ছাড়বে বাস৷ কাঠমান্ডু থেকে ছাড়বে মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার৷ কাঠমান্ডুর সঙ্গে বাস পরিষেবা শুরু হওয়ায় পর্যটনের প্রসার ঘটবে বলে মনে করছেন ব্যবসায়ীরাও।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে শিলিগুড়ি থেকে ছেড়ে পানিট্যাঙ্কি-কাঁকড়াভিটা, কোশি, লালগড়, ধাড়কে হয়ে কাঠমান্ডু পৌঁঁছবে বাস৷ শিলিগুড়ি থেকে বিকেল তিনটেয় রওনা দিয়ে পরের দিন সকাল সাতটায় কাঠমান্ডু পৌঁছবে। যাত্রাপথে যাত্রীদের চা পান বা খাবারের জন্য কোশি, লালগড় এবং ধাড়কেতে থামবে বাস৷ এই বাসে চড়তে গেলে সঙ্গে রাখতে হবে সচিত্র পরিচয় পত্র। ভারতীয় যাত্রীদের আধার কার্ড এবং প্যান কার্ড রাখতে হবে। নেপালের নাগরিকদের ক্ষেত্রেও সেই দেশের সচিত্র পরিচয়পত্র রাখা বাধ্যতামূলক৷ বিদেশীদের ক্ষেত্রে পাসপোর্ট, ভিসা রাখা আবশ্যিক ৷ ৪১টি আসন বিশিষ্ট এই বাস চালু হওয়ায় দুই দেশের যাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।


Related articles

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...