Saturday, April 4, 2026

রাজ্য পুলিশের শীর্ষ পদে একাধিক রদবদল: ডিরেক্টর অফ সিকিউরিটি পদে বিবেকের জায়গায় পীযূষ

Date:

Share post:

রাজ্য পুলিশের একাধিক শীর্ষপদে রদবদল। *রাজ্যের ডিরেক্টর অফ সিকিউরিটির পদ থেকে সরানো হল বিবেক সহায়কে (Vivek Sahay)*। সেই জায়গায় *দায়িত্বে এলেন পীযূষ পাণ্ডে (Piyush Pandey)*। *অতিরিক্ত ডিরেক্টর অফ সিকিউরিটি হলেন মনোজ ভার্মা (Manoj Bharma)*। তিনি ব্যারাকপুরের কমিশনার পদে ছিলেন। বুধবার, রাজ্য পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এখবর জানানো হয়। মোট ১৫টি পদে রদবদল হয়েছে।

*আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে।*
মনোজের জায়গায় ব্যারাকপুরের নতুন পুলিশ কমিশনার করা হবে অজয় ঠাকুরকে। বদলি করা হয়েছে কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এসবি) রাজেশ যাদব এবং যুগ্ম কমিশনার সি সুধাকরকে। কল্যাণকুমার মুখোপাধ্যায় ছিলেন ডিআইজি-সিআইডি (স্পেশাল)। তাঁকে কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার করা হল। একই সঙ্গে জয়েন্ট কমিশনার করা হল বারাকপুরের জয়েন্ট কমিশনার ধ্রুবজ্যোতি দে-কে। সরানো হয়েছে চন্দননগরের পুলিশ কমিনার অর্ণব ঘোষকেও। সেখানে পুলিশ দায়িত্বে আনা হল অমিত জাভালগিকে। নীরজকুমার সিং ছিলেন এডিজি অ্যাডমিনিস্ট্রেশন। তাঁকে সিজি হোম গার্ড করা হয়েছে৷

শনিবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কালীঘাটের বাড়িতে নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে ঢুকে পড়েছিলেন এক যুবক। পরের দিন সকালে তাঁকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার পরেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে জরুরি আলোচনা হয়। মুখ্যমন্ত্রীর বাড়ির উপরে নজরদারি চালাতে ২টি ওয়াচ টাওয়ার তৈরির সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। বাড়ির পিছন দিকে তৈরি হবে অ্যালুমিনিয়ামের সিটের ঘেরাটোপ। মুখ্যমন্ত্রীর বাড়িতে কর্তব্যরত পুলিশকর্মীর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে ডিজি মনোজ মালব্যকে নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এরপরেই এদিন মন্ত্রিসভার বৈঠকে এই রদবদলের সিদ্ধন্ত নেওয়া হয় বলে সূত্রের খবর।

আরও পড়ুন- ত্রিপুরায় আক্রান্ত চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা, পুলিশ সুপারের হস্তক্ষেপ দাবি

আরও পড়ুন- নূপুর শর্মাকে ফের নোটিশ কলকাতা পুলিশের, আরও চাপে বিজেপির বহিষ্কৃত নেত্রী

 

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...