Wednesday, June 24, 2026

ইংরেজদের মতো শোষণ করছে কেন্দ্র: মোদি সরকারকে তুলোধনা সুখেন্দুর

Date:

Share post:

বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ফের একবার ফুঁসে উঠল তৃণমূল(TMC)। বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রকে রীতিমতো তোপ দেগে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর(Sukhendu Shekhar) জানালেন, ইংরেজদের মতো শোষণ করছে কেন্দ্রের(Central) বিজেপি সরকার। শুধু তাই নয়, কেন্দ্রের দৌলতে ভারতীয়দের মাথার উপর হাজার হাজার টাকার ঋণের বোঝা তৈরি হয়েছে অভিযোগ তুলে তিনি বলেন, দেশকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে মোদি সরকার।

বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুখেন্দু শেখর বলেন, “কেন্দ্রের কাছে ৭ হাজার কোটি টাকা পাওনা আছে রাজ্যের। তা নিয়ে কোনও মন্তব্যই তাঁরা করছে না। এমনকি সেস কিংবা সারচার্জও তাঁরা কেটে নিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় সরকার ইংরেজদের মতো রাজ্যগুলিকে শোষণ করছে। আগে ইংরেজরা সমস্ত টাকা তুলে ইংল্যান্ড পাঠিয়ে দিত। তেমন রাজ্যগুলি থেকেই সরকার রিভেনিউ আর্ন করে দিল্লি নিয়ে যাচ্ছে।” পাশাপাশি কেন্দ্রকে তোপ দেগে তিনি আরও বলেন, “কেন্দ্র-রাজ্য সমন্বয় রাখতে আন্তরাজ্য বৈঠক ডাকার কথা রয়েছে কেন্দ্রের। কিন্তু একটা বৈঠকও ডাকা হয় না। এই সরকারের দৌলতে প্রত্যেক ভারতীয়ের মাথার উপর হাজার হাজার টাকার ঋণের বোঝা হয়েছে। দেশকে বিপদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।”

এছাড়াও আসন্ন ২১ জুলাই প্রসঙ্গে সাংসদ বলেন, করোনার কারণে গত ২ বছর ২১ জুলাই হয়নি। সামনে পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচন রয়েছে। তার আগে এই ২১ জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের ২১ জুলাইয়ে ঐতিহাসিক সমাবেশ হবে। জেলা-ব্লক স্তর থেকে নেতা-কর্মীরা আসবেন। ইতিমধ্যে তৃণমূলের নেতারা জেলা-ব্লকস্তরে যাচ্ছেন আর ২১ শে জুলাইয়ের গুরুত্ব মানুষের সামনে তুলে ধরছেন।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...