Thursday, June 11, 2026

বাড়ল গুরুত্ব, কেন্দ্রীয় মন্ত্রীসভায় বাড়তি দায়িত্ব পেলেন স্মৃতি-জ্যোতিরাদিত্য

Date:

Share post:

নরেন্দ্র মোদি মন্ত্রীসভায় বাড়তি দায়িত্ব পেলেন স্মৃতি ইরানি (Smriti Zubin Irani) এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Shri Jyotiraditya M. Scindia)। নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের পাশাপাশি স্মৃতি ইরানিকে পেলেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের দায়িত্ব এবং অসামরিক বিমান পরিবহনের পাশাপাশি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া পেলেন স্টিল মন্ত্রকের দায়িত্ব।

বুধবারই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন মুক্তার আব্বাস নাকভি (Mukhtar Abbas Naqvi) এবং আরসিপি সিং (RCP Singh)। বৃহস্পতিবার তাঁদের রাজ্যসভার মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন দুই নেতা। সেই পদত্যাগী দুই মন্ত্রী মুখতার আব্বাস নকভি এবং আরসিপি সিংহের মন্ত্রক সামলানোর দায়িত্ব পেয়েছেন জ্যোতিরাদিত্য এবং স্মৃতি।

আরও পড়ুন- বাংলায় তিনটি পদবিকে ওবিসি তালিকাভুক্ত করার প্রস্তাব পাশ রাজ্য মন্ত্রিসভায়

Related articles

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...

গৃহবধূদের কাজের মূল্য কত? বড় বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন করে আলোচনায় উঠে এল গৃহবধূদের অবদান। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে...