Saturday, April 11, 2026

বাংলায় তিনটি পদবিকে ওবিসি তালিকাভুক্ত করার প্রস্তাব পাশ রাজ্য মন্ত্রিসভায়

Date:

Share post:

বাংলায় তিনটি পদবিকে অন্যান্য অনগ্রসর শ্রেণি তথা ওবিসি তালিকাভুক্ত করার বিষয়ে প্রস্তাব পাশ হল রাজ্য মন্ত্রিসভায়। বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক হয়। সেই বৈঠকেই এই প্রস্তাব পাশ হয়েছে।

মন্ত্রিসভায় প্রস্তাব পাশ হয়েছে। এবার থেকে চৌধুরী, বৈরাগ্য এবং বৈষ্ণব–এই তিনটি পদবিকে ওবিসিভুক্ত করা হবে। শিক্ষা, চাকরিতে সংরক্ষণের সুযোগ পাবেন এই পদবির ব্যক্তিরা। পাবেন বিশেষ
সুবিধা।

আরও পড়ুনঃ আমার মৃত্যু হলে দায়ী থাকবে কেন্দ্র, নিরাপত্তা উঠতেই হুঁশিয়ারি অর্জুনের
মণ্ডল কমিশন বাংলায় ১৭৭টি জাতিকে অন্যান্য অনগ্রসর শ্রেণি তথা ওবিসি তালিকা ভুক্ত করার জন্য চিহ্নিত করেছিল। সেখানে কমবেশি ১৫০টি জাতি ছিল অনগ্রসর হিন্দু জনগোষ্ঠী। সেই তালিকার মধ্যে এখনও পর্যন্ত শুধুমাত্র ৬৭টি হিন্দু জাতিকে ওবিসি সংরক্ষণের আওতাধীন করা হয়েছে। বাকি হিন্দু জনগোষ্ঠীকে সেই সুবিধা দেওয়া হয়নি। তাই রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্ত রাজনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

 

Related articles

চৈত্রের শেষেই গ্রীষ্মের দাবদাহ, সকাল থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা

বৈশাখ আসার আগেই দক্ষিণবঙ্গ জুড়ে চরম গরমের পূর্বাভাস। শনিবার সকাল থেকে হাঁসফাঁস অবস্থা জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর...

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...