Wednesday, March 11, 2026

Vistara: ফের বিমান বিভ্রাট, স্পাইস জেটের পর এবার বিপাকে ভিস্তারা বিমান 

Date:

Share post:

মঙ্গলের সকাল থেকেই আকাশে যেন অমঙ্গলের ছায়া ।একের পর এক বিমান বিভ্রাটের (Aircraft disruption) জেরে উড়ান পরিষেবা (Flight service) কার্যত প্রশ্নচিহ্নের মুখে। গতকাল সকাল থেকেই জোড়া বিভ্রাটে পর্যুদস্ত স্পাইসজেট বিমান (spice jet)। কখনও যান্ত্রিক ত্রুটি, কখনও উইন্ডশিল্ড ভেঙ্গে যাওয়া। পরিস্থিতি সামাল দিতে না দিতেই ভিস্তারা বিমানে (Vistara flight) গণ্ডগোলের ছবি প্রকাশ্যে এল। জানা যায় গতকালই ব্যাংকক থেকে একটি ফ্লাইট দিল্লিতে নামার পরই ভিস্তারা বিমানের ইঞ্জিন বিকল হয়ে যায়। বিমানটিকে ট্যাক্সিওয়ে থেকে পার্কিং এলাকায় নিয়ে যেতে হয়। যদিও যাত্রীরা কেউ আহত হন নি।

মঙ্গলবার ব্যাঙ্কক-দিল্লি ফ্লাইট  (BKK -DEL) ইউ কে ১২২ (UK-122) এর একটি ইঞ্জিনে হঠাৎ সমস্যা দেখা দেয়। বিমান সংস্থা সূত্রে খবর, দিল্লি বিমানবন্দরে অবতরণ করার সময় আচমটাই ওই বিমানের একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে  বিমানটিকে তড়িঘড়ি পার্কিং বে-তে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিমান সংস্থা ভিস্তারার তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে ব্যাংকক দিল্লিগামী বিমানে (UK122 BKK-DEL) একটি ছোট্ট বৈদ্যুতিক ত্রুটি দেখা যায়। অবতরণের সময় এই ত্রুটি ধরা পড়ে। যদিও যাত্রী সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে বিমানটিকে অত্যন্ত দক্ষতার সঙ্গে সফলভাবেই অবতরণ করিয়েছেন বিমান চালক । ঘটনায় কেউ আহত হননি, যাত্রীরা নিরাপদ এবং সুরক্ষিত আছেন। তবে বারবার কেন বিভ্রাটের মুখে পড়ছে বিমান সংস্থাগুলি তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।


spot_img

Related articles

অপরাধীরা সবচেয়ে সুরক্ষিত বিজেপিতে! কয়লা মাফিয়ার বিজেপিতে স্থায়ী সদস্যপদ পাওয়ায় তোপ শশী-পার্থর

বিজেপি অপরাধী-দুর্নীতিগ্রস্তদের আশ্রয়দাতা। ক্রিমিনালদের দলে নিয়েই দলভারী করছে বিজেপি (BJP)। কয়লা মাফিয়া হিসেবে পরিচিত জয়দেব খাঁ-কে (Joydeb Kha)...

আমি বাংলা ছেড়ে যেতে পারছি না: গান্ধীজিকে উদ্ধৃত করে রাজ্যবাসীকে খোলা চিঠি বোসের

বাংলার রাজ্যপাল পদে ইস্তাফা দিলেও রাজ্য ছেড়ে যেতে গিয়ে আবেগপ্রবণ সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)।...

ঐতিহাসিক! দেশে প্রথম ‘স্বেচ্ছামৃত্যু’র অনুমতি সুপ্রিম কোর্টের

মৃত্যুর নাম যখন ইউথেনেশিয়া (Euthanasia) তখন চোখের সামনে ভেসে ওঠে বছরের পর বছর অসম্ভব যন্ত্রণায় কাটানো কিছু অব্যক্ত...

বিমান নেই, ছদ্মবেশে ট্রেনেই বাড়ি ফিরলেন বিশ্বকাপজয়ী শিবম! 

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 Cricket World Cup)যখন যেভাবে দরকার তখন সেভাবে পারফর্ম করেছেন শিবম দুবে (Shivam Dube)। অথচ সিরিজের...