Saturday, June 13, 2026

ক্যানিংয়ে পঞ্চায়েত সদস্য-সহ ৩ তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার, ব্যাপক উত্তেজনা

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের প্রথমে গুলি করে তারপর কপুিয়ে হত্যা করা হল এক তৃণমূল নেতা-সহ দুই কর্মীকে। ক্যানিং থানার নারায়ণ তলা এলাকার ঘটনা। প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকায় সকাল ৯টা নাগাদ এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় যোগ দিতে যাচ্ছিলেন ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য স্বপন মাজি। তাঁর সঙ্গে ছিলেন আরও ২ জন তৃণমূল কর্মী। অভিযোগ, দুষ্কৃতীরা প্রথমে তৃণমূল নেতাকে গুলি করে, এরপর মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা করে। পালানোর সময়, তৃণমূল নেতার দুই সঙ্গীকেও গুলি করে, কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ।


আরও পড়ুন: অসুস্থ লালু প্রসাদ, বন্ধুকে দেখতে হাসপাতালে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার


জানা গিয়েছে, নিহত স্বপনবাবু বাইকে করে কর্মীসভায় যোগ দিতে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন আরও তিনজন। তখনই চলন্ত বাইক থামিয়ে প্রথমে গুলি চালানো হয় স্বপন মাজিকে লক্ষ্য করে। পরে কুপিয়ে হত্যা করে দুষ্কৃতীরা। তিনজনকেই হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।


মৃত অপর দুই তৃণমূল কর্মীর নাম ভূতনাথ প্রামাণিক ও ঝন্টু হালদার। এলাকা থেকে উদ্ধার হয়েছে গুলির খোল ও বোমা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস।

 


Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...