Thursday, June 18, 2026

ভারতে হানা দিল ওমিক্রনের উপরূপ বিএ ২.৭৫, জানাল হু

Date:

Share post:

ইজরায়েলের এক বিজ্ঞানী দাবি প্রথমেই দাবি করেছিলেন। কিন্তু তখনও বিষয়টি নিয়ে কোনও সঙ্কেত দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। এবার সেই আশঙ্কাকে সত্যি করে হু জানিয়ে দিল, ভারতে হানা দিয়েছে করোনাভাইরাসের ওমিক্রনের উপরূপ বিএ ২.৭৫।  করোনার এই উপরূপের প্রভাব কেমন, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন হু-র প্রধান টেড্রস অ্যাডানাম গেব্রিয়েসাস।



আরও পড়ুন:অসুস্থ লালু প্রসাদ, বন্ধুকে দেখতে হাসপাতালে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার


গত কয়েক দিন ধরে দেশে আবারও করোনা সংক্রমণে বৃদ্ধি দেখা গিয়েছে। যা ঘিরে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। এই প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই দাবি ঘিরে চিন্তা বাড়ল বলেই মনে করছে স্বাস্থ্য মহল। চিকিৎসকদের একাংশের আশঙ্কা, ভাইরাসের দাপাদাপি শুরু হলেও দেশবাসীর একটা বড় অংশ কোভিডবিধি মানছেন না। যার জেরে আরও বাড়ছে সংক্রমণ।করোনার নতুন করে সংক্রমণ বৃদ্ধি প্রসঙ্গে হু প্রধান বলেছেন, ‘‘গত দু’সপ্তাহে বিশ্বে কোভিড সংক্রমণ প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইউরোপ ও আমেরিকায় বিএ.৪ ও বিএ.৫-এর সংক্রমণ ঘটেছে। ভারতে বিএ ২.৭৫ উপরূপের হদিস পাওয়া গিয়েছে।’’ হু’র প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন জানিয়েছেন, করোনার এই নয়া উপরূপ বিএ.২.৭৫ প্রথম পাওয়া গেল ভারতে। তারপর তা আরও ১০টি দেশে ছড়িয়েছে।


প্রসঙ্গত, দেশজুড়ে করোনার বাড়বাড়ন্ত ক্রমেই বাড়ছে। বুধবার দেশে করোনা সংক্রমণ ১৪ শতাংশ বেড়ে আক্রান্তের সংখ্যা ১৯ হাজারের কাছাকাছি পৌঁছেছে। বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health) বৃহস্পতিবারের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৯৩০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৫ জনের।পাশাপাশি, দেশে ফের লাফিয়ে বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ১৯ হাজার ৪৫৭।

 


Related articles

কলকাতাতেই আরেক বিমানবন্দর! বেহালা ফ্লাইং ক্লাব নিয়ে তৎপরতা শুরু 

শহর কলকাতার মূল কেন্দ্র থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে ১৯৪৭ সালে বেহালা ফ্লাইং ক্লাব (Behala Flying Club) বা...

সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেনদেন নয়! তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্ককে চিঠি কোষাধ্যক্ষ অরূপের 

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ককে চিঠি লিখলেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস (Arup Biswas)। HDFC ব্যাঙ্কের...

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নামই থাকছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার...

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...