Friday, June 19, 2026

অতিবৃষ্টিতে বিপর্যস্ত কর্ণাটকের একাংশ, বন্ধ স্কুল-কলেজ

Date:

Share post:

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত কর্ণাটকের একাংশ। আবহাওয়া দফতরের তরফে ইতিমধ্যেই অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। এরইমধ্যে ধস নেমে মৃত্যু হয়েছে ১ জনের।

আরও পড়ুন:ভারতে হানা দিল ওমিক্রনের উপরূপ বিএ ২.৭৫, জানাল হু

সংবাদ সংস্থা সূত্রের খবর, অতি বৃষ্টির জেরে কর্ণাটকের উপকূলবর্তী স্কুল ও কলেজগুলি বন্ধ রাখা হয়েছে। ভারী বর্ষণের জেরে উপকূলীয় এলাকা ও মালনাদ অঞ্চলে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটিও। বিভিন্ন নদীর জলস্তর বাড়ছে। নিচু এলাকা ও চাষের জমিতে জল জমতে শুরু করেছে।

মেঙ্গালুরু জেলায় ধসের জেরে কাদায় চাপা পড়ে ১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। কর্ণাটক প্রশাসন সূত্রের খবর, প্রবল বৃষ্টির জেরে উপকূলীয় জেলা ও কোদাগু এলাকায় ঘরবাড়ির ক্ষতি হয়েছে।বিপর্যস্ত জেলাগুলিতে চলছে উদ্ধারকাজ। জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে এই উদ্ধারকাজের জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ।


 


Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...