Friday, June 19, 2026

স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগ দুর্নীতির অভিযোগ, তদন্ত কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগ দুর্নীতির অভিযোগে এবার তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট(Kolkata HighCourt)। স্বাস্থ্যদপ্তরের(Helth Department) মেডিক্যাল টেকনোলজিস্ট পদে নিয়োগ দুর্নীতির অভিযোগের তদন্ত করতে অবসরপ্রাপ্ত বিচারপতি জয়ন্তকুমার বিশ্বাসের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিশন গঠন করলেন বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি শম্পা দত্ত পালের ডিভিশন বেঞ্চ। অবসরপ্রাপ্ত বিচারপতি জয়ন্তকুমার বিশ্বাস ছাড়াও তদন্ত কমিশনে থাকবেন ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সচিব নরেন্দ্রনাথ দত্ত, কলকাতা হাই কোর্টের আইনজীবী অয়ন বন্দোপাধ্যায়।

স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করার পাশাপাশি আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে ৪ সপ্তাহের মধ্যে এই তদন্তের রিপোর্ট আদালতে পেশ করতে হবে। আর এই রিপোর্টের উপর ভিত্তি করেই চাকরিরত প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হবে বলে জানিয়ে দিয়েছে আদালত। ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়েছে, “এই নিয়োগ প্রক্রিয়া স্বজনপোষণ, পক্ষপাতিত্ব এবং এবং ক্ষমতার অপব্যবহারের জ্বলন্ত উদাহরণ। নিয়োগ প্রক্রিয়ায় কিছু কিছু ব্যক্তিদের বেছে বেছে নিয়োগ করা হয়েছে। তারা ব্লু-আইড হিসাবে পরিগণিত হয়েছে।” একইসঙ্গে জানানো হয়েছে, “সাংবিধানিক প্রতিষ্ঠানে কোনভাবেই কোন ব্যক্তির অসংবিধানিক আচরণ গ্রহণযোগ্য নয়। তাই সত্য খুঁজে বার করা অত্যন্ত প্রয়োজনীয়।”

উল্লেখ্য, ২০১৮ সালে স্বাস্থ্য দপ্তরের অধীনে মেডিক্যাল টেকনোলজিস্টের ৭২৫ শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। আর এই নিয়োগ নিয়েই দায়ের হয় মামলা। মামলাকারীর অভিযোগ, এমএসসি পাশ করেছেন তিনি। তারপরও মেডিক্যাল টেকনোলজিতে এক বছরের ডিপ্লোমা করেছেন এই যোগ্যতা দেখিয়ে ১২ নম্বর দেওয়া হয়। অথচ কিছু বিএসসি পাস করা প্রার্থীকে ল্যাব টেকনোলজির যোগ্যতা দেখিয়ে ১৫ নম্বর দিয়ে নিয়োগ করা হয়। ‘এই নিয়োগ অবৈধ’ অভিযোগ তুলে এবার আদালতের দ্বারস্থ হয়েছেন ওই মামলাকারী।


Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...