Saturday, June 20, 2026

Mohunbagan: মোহনবাগান রত্ন’ সম্মান পাচ্ছেন শ্যাম থাপা, সুভাষ ভৌমিক পুরস্কার পাচ্ছেন তরুণ ফুটবলার কিয়ান নাসিরি

Date:

Share post:

এবছর ‘মোহনবাগান রত্ন’ ( Mohunbagan Ratna) সম্মান পাচ্ছেন শ্যাম থাপা (Shyam Thapa)। বৃহস্পতিবার এমনটাই জানান হল মোহনবাগানের (Mohunbagan) পক্ষ থেকে। বৃহস্পতিবার ছিল মোহনবাগানের কার্যকরী সমিতির বৈঠক। বৈঠকের পর এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, এবছর অন্যান্য পুরস্কারপ্রাপকদের নামও ঘোষণা করা হয়েছে। লাইফটাইম এচিভমেন্ট পুরস্কার পাচ্ছেন প্রাক্তন গোলকিপার বলাই দে।

গত দু’বছর করোনার কারণে ভার্চুয়ালি মোহনবাগান দিবস পালন হলেও, এবার স্বমহিমায় ফিরতে চলেছে মোহনবাগান দিবস। পূর্ণ জাঁকজমকের সঙ্গে পালিত হবে মোহনবাগান দিবস। আগামী ২৯ জুলাই বিকেল পাঁচটায় অনুষ্ঠান শুরু হবে পৌষালী বন্দ্যোপাধ্যায়ের গান দিয়ে। এরপর হবে পুরস্কার বিতরণ উৎসব। অনুষ্ঠান শেষ হবে বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দুর গানের মাধ্যমে।

আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবসে শ্যাম থাপার হাতে তুলে দেওয়া হবে মোহনবাগান রত্ন। মোহনবাগানের লাইফটাইম এচিভমেন্ট পুরস্কারে সম্মানিত হচ্ছেন বলাই দে। সুভাষ ভৌমিক পুরস্কার পাচ্ছেন তরুণ ফুটবলার কিয়ান নাসিরি। অরুণ লালের নামাঙ্কিত সেরা ক্রিকেটারের পুরস্কার পাচ্ছেন প্রিনান দত্ত। শিবদাস ভাদুড়ির নামাঙ্কিত সেরা ফুটবলার হয়েছেন লিস্টন কোলাসো। প্রণব বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত সেরা ক্রীড়াবিদের পুরস্কার পাচ্ছেন বাপি শেখ।

আরও পড়ুন:Sourav Ganguly: মহারাজের প্রাক জন্মদিনে চাঁদের হাট, দাদির জন্মদিনের সেলিব্রেশনে মাতলেন সচিন তেন্ডুলকর

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...