Saturday, June 20, 2026

দুর্নীতির অভিযোগে “বুলেট ট্রেন” প্রকল্পের ইনচার্জকে ছাঁটাই করল কেন্দ্র

Date:

Share post:

ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড বা এনএইচএসআরসিএল এর চেয়ারম্যান সতীশ অগ্নিহোত্রীকে দুর্নীতির অভিযোগে বরখাস্ত করল কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত সতীশ অগ্নিহোত্রী ছিলেন “বুলেট ট্রেন” প্রকল্পের ইনচার্জ। এক বছর আগেই তাঁকে মেয়াদ ভিত্তিক নিয়োগ করেছিল মোদি সরকার। বৃহস্পতিবার রেলবোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, খুব দ্রুতই তাঁকে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হবে। রেলবোর্ডের তরফে এই মর্মে চিঠিও দেওয়া হয়েছে এনএইচএসআরসিএল কর্তৃপক্ষকে। তিন মাসের জন্য সতীশ অগ্নিহোত্রীর জায়গায় অতিরিক্ত দায়িত্ব পালন করবেন এনএইচএসআরসিএলের প্রোজেক্ট ডিরেক্টর রাজেন্দ্র প্রসাদ।

ওয়াকিবহাল মহলের দাবি, গত ২ জুন সতীশ অগ্নিহোত্রীর বিরুদ্ধে একটি বেসরকারি সংস্থাকে সুবিধা পাইয়ে দেওয়া এবং তার বিনিময়ে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ ওঠে। উল্লেখ্য রেল বিকাশ নিগম লিমিটেডের চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর থাকাকালীন সময়েও, সতীশ অগ্নিহোত্রীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দেন লোকপাল আদালতের বিচারক অভিলাশা কুমারি।

অভিযোগ, সতীশ অগ্নিহোত্রী, কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন এবং সরকারি সংস্থার নিয়মনীতি অমান্য করে এনইসিএল বা নবযুগ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডকে রেল বিকাশ নিগম লিমিটেডের বরাত পাইয়ে দেন। এনইসিএলে আরও অভিযোগ,আরভিএনএলের উপদেষ্টা হিসেবে কাজ করা সংস্থায় চাকরি করতেন সতীশের ছেলে এবং মেয়ে। এনইসিএলে মেয়ের চাকরি এবং থাকার জায়গা সহ অন্যান্য বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা আদায় করেছিলেন তিনি।

আরও পড়ুন- ইন্টারনেট বন্ধে ৬ মাসে ভারতের ক্ষতি ৭৯.৫ মিলিয়ন ডলার

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...