Saturday, June 20, 2026

India Team: শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল হরমনপ্রীতরা

Date:

Share post:

শ্রীলঙ্কাকে (Srilanka) হোয়াইটওয়াশ করল ভারতীয় দল (India Team)। প্রথম ২টি ম্যাচ জিতে একদিনের সিরিজ জয় আগেই নিশ্চিত করেছিলেন হরমনপ্রীত কৌররা। আর এবার নিয়ম রক্ষার তৃতীয় একদিনের ম‍্যাচেও শ্রীলঙ্কার মহিলা ক্রিকেট দলকে পরাজিত করল ভারত। আর সেই সুবাদে তিনটি ম্যাচেই জয় পেল ভারতের প্রমিলা ব্রিগেড।

ম‍্যাচে এদিন টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের হারিয়ে  ২৫৫ রান তোলে হরমনপ্রীতের দল। হাফ-সেঞ্চুরি করেন পূজা বস্ত্রকার। ৫৬ রান করেন তিনি। ৪৯ রান করেন শেফালি বর্মা। ৭৫ রান করেন অধিনায়ক হরমনপ্রীত।

জবাবে ব্যাট করতে নেমে ২১৬ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। একসময় ১৫৫ রানে ৮ উইকেট হারিয়ে বসে লঙ্কানরা। তবে টেল এন্ডারদের সঙ্গে নিয়ে নীলাক্ষী দলকে ২০০ রানের গণ্ডি পার করান। শেষমেশ শ্রীলঙ্কা ৪৭.৩ ওভারে ২১৬ রানে অল-আউট হয়ে যায়। ১৫ বল বাকি থাকতে ৩৯ রানে ম্যাচ জেতে ভারত।

আরও পড়ুন:Mohunbagan: মোহনবাগান রত্ন’ সম্মান পাচ্ছেন শ্যাম থাপা, সুভাষ ভৌমিক পুরস্কার পাচ্ছেন তরুণ ফুটবলার কিয়ান নাসিরি

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...