Friday, June 19, 2026

বাংলাকে আর্থিকভাবে কোণাঠাসা করার ষড়যন্ত্র করছে কেন্দ্র: তোপ দাগলেন মমতা

Date:

Share post:

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দীর্ঘদিন ধরেই ১০০দিনের প্রকল্পের রাজ্যের প্রাপ্য দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিলির অনুষ্ঠানে এই বিষয় নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। প্রকল্পের টাকা আটকে রাখাই নয়, রাজ্যে থেকে নিয়ে যাওয়ায় টাকাও দিচ্ছে না কেন্দ্র। ইউজিসি-র টাকাও দিচ্ছে না। মমতার অভিযোগ, আর্থিকভাবে বাংলাকে অবরুদ্ধ করার ষড়যন্ত্র করছে কেন্দ্র।

এর আগেও কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হন মমতা। ইতিমধ্যেই তিনি রাজ্য সরকারি বিভিন্ন প্রকল্পে ১০০দিনের কাজের জবকার্ড হোল্ডারদের নিযুক্তির বিষয়ে নির্দেশ দিয়েছেন। ১০লক্ষ কর্মসংস্থান তৈরি করেছে রাজ্য। সেই মতো বিভিন্ন দফতর পদক্ষেপ করছে। ১০০দিনের কাজ ছাড়াও বিভিন্ন খাতে কেন্দ্রের কাছে বিপুল পাওনা রাজ্যের। সেই সব টাকা আটকে রেখে বাংলাকে আর্থিকভাবে দুর্বল করে দেওয়া ষড়য়ন্ত্র চলছে বলে অভিযোগ।

একই সঙ্গে অযথা বিতর্ক করার বিষয়ে সমালোচনা করেন তিনি। সব কিছু নিয়ে বিতর্ক সৃষ্টি করা উচিত নয়। এক শ্রেণির লোক ছোটদের কবিতা নিয়েও বিতর্ক করছে। এই ঘটনারও তীব্র সমালোচনা করেন মমতা। একই সঙ্গে বলেন, কাজ করতে গেলে ভুল হতে পারে। তা নিয়ে জলঘোলা করেন কিছুলোক।


Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...