Tuesday, March 31, 2026

গ্রেফতার নিয়ে দিলীপের চ্যালেঞ্জ, কুণাল বললেন রাজ্যপাল ওনাকে নিলডাউন করে রাখুন

Date:

Share post:

রাজ্যপাল কী করবেন সেটা একান্তই তাঁর ব্যক্তিগত বিষয়। রাজ্যপাল শুধু বিজেপির নয়, রাজ্যপাল সকলের। রাজ্যপাল এই বাংলার। তাঁর উচিত রাজধর্ম পালন করা। বাংলার তথা দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অসংসদীয় ও বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে বৃহস্পতিবারই রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে তাঁর নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

কিন্তু থামার নয় দিলীপ ঘোষ। বরং, এই প্রেক্ষিতে আরও সুর চড়িয়ে দিলীপ ঘোষ তৃণমূলকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, ‘‘দম থাকলে দিলীপ ঘোষকে গ্রেফতার করে দেখুক, তার পর দেখবে বিজেপি কী জিনিস!’’ পাল্টা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, দিলীপ ঘোষকে কোথাও গ্রেফতারির দাবিই তো তোলা হয়নি। তাঁর কটাক্ষ, ‘‘হাওয়ায় তরবারি চালানো বন্ধ করুন দিলীপবাবু!’’

কুণালের কথায়, ‘‘দিলীপ ঘোষ হাওয়ায় তরবারি চালাচ্ছেন। রাজ্যপালের কাছে তাঁকে গ্রেফতার করার কোনও দাবি করা হয়নি। তাহলে দিলীপবাবু লাফাচ্ছেন কেন! আসলে গ্রেফতার হয়ে হিরো হতে চাইছেন তিনি। রাজনীতিতে কোনও প্রাসঙ্গিকতা নেই, তাই লুজ টক করছেন। আমরা তাঁর লুজ টক থামাতে চেয়েছি। রাজ্যপালকে বলেছি, দিলীপ ঘোষ এরকম অসভ্যের মতো কথা বলছেন, তাঁকে বারণ করে দিন। আপনি নিজে নিন্দা করুন। রাজ্যপালকে গ্রেফতারির দাবি জানাতে যাব কেন? আমরা গ্রেফতারি চাই না, আমরা চাই রাজভবনের গেটে দিলীপ ঘোষকে যেন রাজ্যপাল নিলডাউন করে রাখেন। এবার রাজ্যপাল কী করবেন, সেটা তাঁর ব্যাপার। তাঁর কোর্টেই বল।”

আরও পড়ুন- কল্যাণী AIMS নিয়োগ দুর্নীতি: বিজেপি বিধায়কদের আত্মীয়কে হাজিরার নোটিশ দিল CID

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...