Monday, April 6, 2026

জন্মবার্ষিকীতে জ্যোতি বসুর স্মরণে বিধানসভায় নেই বামেদের কেউ, আক্ষেপ স্পিকারের

Date:

Share post:

আজ ৮ জুলাই। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর ১০৯ তন জন্মবার্ষিকী। কিংবদন্তি এই রাজনীতিবিদকে এই বিশেষ দিনে শ্রদ্ধায়-স্মরণ করার রীতি আছে বিভিন্ন মহলে। জ্যোতিবাবু রাজনৈতিকভাবে একটি বিশেষ মতাদর্শে বিশ্বাসী থাকলেও মুখ্যমন্ত্রী হিসেবে তিনি অনেক ক্ষেত্রেই সফল। তবে ব্যর্থতাও কম ছিল না, বিতর্কও আছে তাঁর রাজনৈতিক ও প্রশাসনিক কাজের।

আজ তিনি নেই। তবে তাঁর স্মৃতি আছে-ছিল-থাকবে। বিশেষ করে পশ্চিমবঙ্গ বিধানসভা বিরোধী দলনেতা হিসেবে হোক কিংবা মুখ্যমন্ত্রী হিসেবে, জ্যোতি বসুকে কোনওদিন ভুলতে পারবে না।

আজ, তাঁর জন্মদিন উপলক্ষ্যে রাজ্য বিধানসভায় জ্যোতি বসুর তৈলচিত্রে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্মৃতিচারণা করতে গিয়ে আক্ষেপের সুরে তিনি বলেন, “জ্যোতি বসুর সঙ্গে আমাদের রাজনৈতিক মতবিরোধ ছিল, কিন্তু তাঁর হাতে গড়া সিপিএমের কোনও প্রতিনিধি বিধানসভায় না থাকাটা অত্যন্ত দুর্ভাগ্যের। ভাবলেও খারাপ লাগে।”

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের আরও সংযোজন, “এই বাংলায় দীর্ঘ ৩৪ বছর ধরে যে দলটা শাসন করেছে, যাদের সঙ্গে আমাদের রাজনৈতিক বিরোধ ছিল, কিন্তু সেই দলটার কোনও প্রতিনিধি আজ বিধানসভায় না থাকাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”

বাম জমানায় যখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় একুশে জুলাইয়ের ঘটনা ঘটে। এদিন সেকথা স্মরণ করিয়ে জ্যোতি বসু সম্পর্কে বিমান বন্দ্যোপাধ্যায়ের মূল্যায়ন, “জ্যোতি বসু একুশে জুলাইয়ের ঘটনা না ঘটালেই পারতেন। সেটা কলঙ্কিত অধ্যায় হিসেবে ইতিহাসের পাতায় লেখা থাকবে। কিন্তু তাঁর অনেক ইতিবাচক দিকও ছিল। প্রধানমন্ত্রী হওয়ার অনুরোধও দলের সিদ্ধান্তের জন্য প্রত্যাখ্যান করেছিলেন জ্যোতি বসু।”

আরও পড়ুন- ভূমিসংস্কারের পরবর্তীকালে পঞ্চায়েতীরাজ ব্যবস্থা ক্ষমতার বিকেন্দ্রীকরণে সাহায্য করেছে, বললেন সীতারাম ইয়েচুরি

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...