Friday, June 26, 2026

দ্রৌপদী মুর্মুর হয়ে ভোট চেয়ে তৃণমূল সাংসদদের চিঠি শুভেন্দুর, বয়ান নিয়ে আপত্তি সৌগতর

Date:

Share post:

রাষ্ট্রপতি নির্বাচন আসন্ন। আর তাই নিয়ে ব্যাপক তোড়জোড় শুরু হয়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। জানা গিয়েছে, শনিবার রাজ্যে আসছেন এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু(Draupadi Murmu)। তিনি রাজ্যের সমস্ত বিজেপি সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন। তবে তার আগেই এবার রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী দ্রৌপদী মুর্মুর হয়ে ভোট চাইলেন।

সূত্রের খবর, রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে যাতে তৃণমূল সাংসদরা ভোট দেন, তার জন্য তৃণমূলের সমস্ত সাংসদদের চিঠি লিখেছেন শুভেন্দু অধিকারী। ‌তৃণমূল সাংসদদের কাছে আসা চিঠিতে সই রয়েছে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের। তবে ওই চিঠির বয়ান নিয়ে প্রশ্ন তুলছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তবে বিষয়টি যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা নিয়ে কোন সন্দেহ নেই।
চিঠিতে লেখা, দ্রৌপদী মুর্মুর জয় নিশ্চিত। তা সত্বেও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনার কাছে তাঁর হয়ে ভোট প্রার্থনা করছি। এটা ঔদ্ধত্বের নামান্তর। এমনটাই অভিযোগ তৃণমূল সাংসদদের।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...