Sunday, June 14, 2026

সেফ ড্রাইভ সেভ লাইফ: ৬ বছর পূর্তিতে সচেতনতার বার্তা মমতা-অভিষেকের

Date:

Share post:

পথ দুর্ঘটনা আটকাতে ও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে ২০১৬ সালে আজকের দিনে সেফ ড্রাইভ সেভ লাইফ(Safe Drive Save Life) প্রকল্প চালু করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এই সচেতনতা মূলক উদ্যোগের ৬ বছর পূর্তিতে রাজ্যবাসীকে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)।

সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প প্রসঙ্গে মানুষের মধ্যে সচেতনতার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “আজ ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ দিবস। এই কর্মসূচীর উদ্দেশ্য ছিল মানুষকে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করা মানুষকে নিরাপদভাবে গাড়ি চালাতে উদ্ধুব্ধ করা। এবং প্রত্যেকের জন্য রাস্তাকে নিরাপদ করে তোলা।” মুখ্যমন্ত্রীর এই পোস্টে কমেন্ট করেছেন বহু মানুষ। কেউ কেউ লিখেছেন, রাজ্য সরকারের এই অভিনব উদ্যোগের ফলে দুর্ঘটনার হার অনেকটা কমেছে। প্রচুর মানুষ সচেতন হয়েছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সচেতনতার বার্তা দিয়ে একটি পোস্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে অভিষেক লেখেন, আজকের দিনে আমরা মানুষের পথ নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম। পথ নিরাপত্তার এই উদ্যোগ আমাদের চালিয়ে নিয়ে যেতে হবে আগামী দিনেও।

উল্লেখ্য, ২০১৬ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছিল ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ সচেতনতা মূলক প্রচার। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল, পথ দুর্ঘটনার স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধান, মানুষকে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করা, ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থার উন্নতি করা। এই প্রকল্পে সচেতনতার অগ্রগতিতে মুখ্য ভূমিকা পালন করছে পশ্চিমবঙ্গ পুলিশ ও পরিবহন দপ্তর।


Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...