Sunday, June 21, 2026

Sourav Ganguly: জন্মদিনের রাতে সপরিবারের লন্ডনের রাস্তায় বলিউড গানে কোমর দোলালেন মহারাজ, ভাইরাল ভিডিও

Date:

Share post:

শুক্রবার ৫০ তম বছর পূর্ণ করলেন বিসিসিআই সভাপতি (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav ganguly)। ৫০ তম জন্মদিনে একেবারে অন্য মেজাজে পাওয়া গেল মহারাজকে। অন্যবারের থেকে এবারের জন্মদিনটা একেবারেই আলাদা। অন্যবার কলকাতায় থাকলেও এই বছর বোর্ড সভাপতি জন্মদিনটা  কাটাচ্চেন লন্ডনে পরিবারের সঙ্গে। বৃহস্পতিবার মাঝরাতে লন্ডনে দেখা গেল দারুণ এক দৃশ্য। বলিউড গানে কোমর দোলাতে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সঙ্গে ছিলেন স্ত্রী ডোনা, মেয়ে সানা ও পারিবারিক বন্ধুরা।

বুধবার রাত থেকেই চলছে তাঁর জন্মদিনের সেলিব্রেশন। প্রি বার্থ ডে সেলিব্রেশনে হাজির হয়েছিলেন সচিন তেন্ডুলকর। লন্ডনের সেই পার্টিতে ফের দেখা গেল বিখ্যাত সচিন-সৌরভ জুটিকে। এই জুটি দেশের হয়ে অনবদ্য সমস্ত ওপেনিং পার্টনারশিপ গড়েছিলেন। এঁরা ভারতকে জিতিয়েছেন প্রচুর ম্যাচ। একটা সময় ক্রিকেট বিশ্বের সেরা ওপেনার বলা হতো এই জুটিকে। দুজনকেই দেখা গেল খোশমেজাজে। প্রিয় ‘দাদির’ প্রি বার্থ ডে পার্টি চুটিয়ে উপভোগ করলেন মাস্টার ব্লাস্টারও।

আরও পড়ুন:India Team: শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল হরমনপ্রীতরা

 

Related articles

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...