Sunday, June 21, 2026

অবশেষে সাংবাদিক জুবেইরকে জামিন দিল দেশের শীর্ষ আদালত

Date:

Share post:

অবশেষে স্বস্তি পেলেন অলট নিউজের (Alt News) সহ প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেইর(Mohammad Zubair)। উত্তরপ্রদেশের সীতাপুরে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় শুক্রবার জুবেইরকে জামিন দিল দেশের শীর্ষ আদালত(Supreme Court)। যদিও এখনই মুক্তি পাচ্ছেন না তিনি। কারণ দিল্লি পুলিশের তরফে জুবেইরের বিরুদ্ধে যে মামলা দায়ের হয়েছিল তাতে এখন জামিন মঞ্জুর হয়নি জুবেইরের। পাশাপাশি আদালতের তরফে জানানো হয়েছে, জামিনের মধ্যে কোনও টুইট করতে পারবেন না জুবেইর এবং দিল্লি ছেড়ে যেতে পারবেন না।

শুক্রবার শীর্ষ আদালতে অবকাশকালীন বেঞ্চে বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ও জেকে মহেশ্বরী জুবেইরের মামলা শোনেন। যেখানে মহম্মদ জুবেইরের তরফে সওয়াল করেন আইনজীবী কলিন গনসালভেজ। সেখানেই সীতাপুরে দায়ের হওয়া মামলায় ৫ দিনের অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে তাঁকে। তবে দিল্লি পুলিশের দায়ের করা মামলায় এখনও জামিন পাননি এই সাংবাদিক। সুপ্রিম কোর্টে পাঁচ দিন পর ফের এই মামলার শুনানি হবে। একইসঙ্গে এলাহাবাদ হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মহম্মদ জুবেইরের করা আবেদন নিয়েও পদক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। যার প্রেক্ষিতে উত্তরপ্রদেশ পুলিশকে নোটিশও দেওয়া হয়েছে।

ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট অলট নিউজের সহ প্রতিষ্ঠাতা জুবেইরই সর্বপ্রথম বিজেপির(BJP) প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার(Nupur Sharma) বিতর্কিত মন্তব্যের কথা প্রকাশ্যে আনেন। এরপরই ধর্মীয় ভাবাবেগে আঘাত ও হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে দিন দশেক আগে জুবেইরকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। সেদিন আদালত জুবেরকে একদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠায়। পরের দিন ফের তাঁকে পাতিয়ালা হাউজ কোর্টে পেশ করে চারদিনের জন্য হেফাজতে পায় দিল্লি পুলিশ (Delhi Police)। দিল্লি পুলিশের (Delhi Police) মামলার মধ্যেই আসরে নামে উত্তরপ্রদেশ পুলিশ। মহম্মদ জুবেইরের বিরুদ্ধে সীতাপুরে একটি মামলা দায়ের করা হয়। সেখানেও ধর্মীয় ভাবাবেগে আঘাত ও হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়। সেই মামলায় জুবেইরকে (Mohammed Zubair) জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় উত্তরপ্রদেশ পুলিশ।


Related articles

প্রথম পোস্টারেই জল্পনা, কীসের গল্প বলবে উজানের ‘কাতুকুতু বুড়ো’? আবেগ রাহুল নিয়েও

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) শেষ কাজগুলির মধ্যে অন্যতম ‘কাতুকুতু বুড়ো’। সেই কারণেই সিনেমাটি (Cinema)...

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...