Friday, April 3, 2026

অমরনাথে গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত বারুইপুরের কলেজ ছাত্রী, এলাকায় শোকের ছায়া

Date:

Share post:

অমরনাথে তীর্থযাত্রায় গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারালেন দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের এক কলেজ ছাত্রী। বারুইপুর চক্রবর্তী পাড়ার বাসিন্দা ওই ছাত্রীর নাম বর্ষা মুহুরি। এলাকায় ভালো মেয়ে বলে পরিচিত বর্ষার মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।

জানা গিয়েছে, পরিবারের লোকেদের (৭জন ছিল) সঙ্গে গত পয়লা জুলাই অমরনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বর্ষা। ফেরার কথা ছিল ১৬ জুলাই। শুক্রবার অমরনাথ গুহার কাছে মেঘভাঙা বৃষ্টি শুরু হয়, তখন আটকে পড়েন বেশ কয়েকজন পুণ্যার্থী। সেই দলে ছিলেন বারুইপুরের বর্ষাও। প্রথমে সে নিখোঁজ হয়ে যায়। এরপর বর্ষার নিথর দেহ উদ্ধার করে উদ্ধারকারী দল। বর্ষার মা-ও গুরুতর জখম বলে জানা গিয়েছে। তাঁর চিকিৎসা চলছে।

এদিকে বাংলা থেকে অমরনাথে গিয়ে এখনও নিখোঁজ হাওড়ায় একই পরিবারের ৩ জন। আটকে পড়েছেন ধূপগুড়ির ৫ জন, কলকাতার লেকটাউনের ১ জন। অমারনাথে যাওয়া এই রাজ্যের তীর্থযাত্রীদের উদ্ধারের জন্য জম্মু ও কাশ্মীর সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন নবান্নে খোলা হয়েছে কন্ট্রোলরুম।


Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...