Saturday, June 13, 2026

দিনহাটার মহকুমা শাসকের পদে জম্মু-কাশ্মীরের প্রথম মহিলা আইএএস রেহেনা বশির

Date:

Share post:

রাজ্য প্রশাসনিক আধিকারিক হিসেবে আসছেন জম্মু ও কাশ্মীরের প্রথম মহিলা আইএএস রেহেনা বশির (IAS Rehena Bashir)। দিনহাটার (Dinhata) মহকুমা শাসকের পদে যোগ দিচ্ছেন তিনি। আগে এই পদে ছিলেন হিমাদ্রি সরকার (Himadri Sarkar)। তাঁকে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সেক্রেটারি করা হয়েছে। আর দিনহাটার নতুন মহকুমা শাসক হিসেবে যোগ দিচ্ছেন রেহেনা।

সূত্রের খবর, তিনি সোমবার অথবা মঙ্গলবার দিনহাটায় মহকুমা শাসক হিসেবে কাজে যোগ দেবেন। এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে ছিলেন তিনি। এদিকে জম্মু-কাশ্মীরের প্রথম মহিলা আইএএস রেহেনা বশিরের বিডিও পদে আসার খবরে দিনহাটা জুড়ে খুশির হাওয়া।


Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...