Saturday, May 16, 2026

উল্টোরথে মন্দিরে ফিরলেন জগন্নাথদেব, মাহেশের রথ দেখতে জিটি রোডের ধারে ভক্তদের ঢল

Date:

Share post:

আট দিন পরে মাসির বাড়ি থেকে ফেরার পালা জগন্নাথদেবের। যেদিন মাসির বাড়ি গিয়েছিলেন সেদিন থেকেই সেখানে মন্দিরে চলতে থাকে পূজার্চনা। আটদিন মাসির বাড়ি কাটিয়ে এদিন জগন্নাথ, বলরাম, সুভদ্রার ফেরার পালা। তিথি মেনে সকাল থেকেই শুরু হয়েছে বিশেষ পুজো। বিকেল চারটে নাগাদ হাজার হাজার মানুষের উপস্থিতিতে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রথে চড়ে মূল মন্দিরের দিকে যাত্রা করেন।

এদিনের এই উল্টো রথ উপলক্ষে মাহেশের (Mahesh) মাসির বাড়ি থেকে লক্ষ্মী ঘাটে জগন্নাথদেবের মন্দির পর্যন্ত জিটি রোডের (GT Road) দুধার ছিল জনাকীর্ণ। ‘জয় জগন্নাথ’ ধ্বনির মধ্যে দিয়ে যখন জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে নিয়ে রথ এগিয়ে যাচ্ছিল। দেড় কিলোমিটার পথ পেরিয়ে সন্ধে ছটার নাগাদ তিন বিগ্রহ ফিরে যায় মহেশের মূল মন্দিরে। গত শুক্রবার রথযাত্রা দিন এই তিন ভাই বোন মাহেশের জগন্নাথ মন্দির থেকে রথে চড়ে দেড় কিলোমিটার দূরবর্তী মাসির বাড়িতে গিয়েছিলেন। আট দিন তাঁরা অধিষ্ঠিত ছিলেন মাসিরবাড়ির রত্নবেদিতে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত লক্ষ লক্ষ ভক্ত জড়ো হন মাসির বাড়িতে। শনিবার শেষ দিনে সকাল থেকে বহু ভক্ত সমাগম হয় মাসির বাড়িতে। রথযাত্রা উপলক্ষ্যে জিটি রোডের ২ধারে এবং মাহেশ স্নান পিড়ি মাঠে বসেছে বিশাল মেলা। চলবে একমাস। প্রতিদিন হাজার হাজার মানুষ এই মেলায় যান। মহেশের রথযাত্রার সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য এখানে আগত লক্ষ লক্ষ মানুষকে তিনি যেমন ধন্যবাদ জানিয়েছেন জগন্নাথ জিউ ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী। সেই সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন জেলা প্রশাসনকে।

 

 

 

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...