Saturday, May 16, 2026

ভয়াবহ দুর্ঘটনা: সিমলায় হুড়মুড়িয়ে ভাঙল ৪ তলা বাড়ি, ভাইরাল ভিডিও

Date:

Share post:

ভয়াবহ দুর্ঘটনা ঘটল হিমাচল প্রদেশের(Himachal Pradesh) রাজধানী সিমলায়(Simla)। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি ৪ তলা ইমারত। আর এই গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শনিবার দুপুর ১২.৩০ নাগাদ সিমলার চৌপাল একালায় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। যদিও এই দুর্ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার আগেই ওই বিল্ডিং থেকে সমস্ত মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। তার জন্য কোনওরকম প্রাণহানি এড়ানো গিয়েছে। ওই বিল্ডিংয়ে ইউকো ব্যাঙ্ক, ধাবা, বার-সহ একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল। দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর ওই বিল্ডিংয়ে অবস্থিত ইউকো ব্যাঙ্কের ম্যানেজার রমেশ দুধওয়াল জানান, আমাদের ব্যাঙ্ক ওই বিল্ডিংইয়ের ৪ তলায় অবস্থিত। মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় আজ ব্যাঙ্ক ছুটি। তাই কোনও রকম বিপদের সম্ভাবনা এড়ানো গিয়েছে।

পাশাপাশি, জানা গিয়েছে ওই বাড়ির নিজের তলায় যারা ছিলেন হঠাৎ বাড়ির দেওয়ালে ফাটল ও কাঁচ ভাঙার বিষয়টি নজরে আসে তাঁদের। এরপর দ্রুত বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন তাঁরা। পাশাপাশি উপরেও যারা ছিলেন তাঁদের দ্রুত বেরিয়ে আসার জন্য বলা হয়। বিপদের আভাস পেয়ে সকলেই দ্রুত বেরিয়ে আসেন এরপর চোখের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি।


Related articles

আর জি কর-তদন্তে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের, অভিজিতের নিশানায় CBI আধিকারিক সীমা

হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নির্দেশে আর জি কর মামলার (RG Kar Case) শুনানির জন্য সম্পূর্ণ নতুন একটি...

এবার অবাধ নির্বাচন হবে, বিজেপি প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান: আহ্বান শুভেন্দুর

"এতদিন ছিল, অবাধে ভোট হয়নি। এবার হবে। বিজেপি (BJP) প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান"। শনিবার ফলতায় (Falta) দলীয়...

কর্মীর বাড়ি থেকে প্রশাসনিক ভবন: তিন জেলায় হিংসার কাহিনী শুনলেন তৃণমূল প্রতিনিধিরা

নির্বাচনের পরে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার শিকার তৃণমূলের কর্মী থেকে তাঁদের পরিবার। বাদ পড়েনি নির্বাচিত সদস্যরাও। তৃণমূল...

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...