Monday, March 23, 2026

টিকটক ভিডিও বানাতে গিয়ে গলায় ফাঁস লেগে কিশোরীর মৃত্যু

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা: গলায় ফাঁসের টিকটক ভিডিও(Tiktok Video) বানাতে গিয়ে মারা গেল এক কিশোরী। মোবাইলে এই ভিডিও বানাতে করতে গিয়ে গলায় ফাঁস পড়ে ওই স্কুলছাত্রী মৃত্যু হয়েছে। নিহত ছাত্রীর নাম সানজিদা আক্তার (১১)। সানজিদা বাংলাদেশের (Bangladesh) নোয়াখালীর চাটখিল উপজেলার শিবপুর সরকারি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকেলে সানজিদা ঘরের আলমারির ওপর উঠে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নেওয়ার টিকটক ভিডিও করতে যায়। ওই সময় পা ফসকে আলমারি থেকে পড়ে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লেগে যায় তার। পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশের তরফে জানানো হয়েছে, স্কুলছাত্রী সানজিদা টিকটকের ভিডিও বানাতে গিয়ে অসাবধাতাবশত গলায় ফাঁস লেগে মারা যায় বলে জানিয়েছে নিহতের পরিবার। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।


Related articles

পুরনো মেজাজে দিলীপ, খড়্গপুরে নির্বাচনী প্রচার-মঞ্চ থেকে পুলিশকে হুমকি!

জায়গা পেয়েই পুরনো মেজাজে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কেন্দ্রের বিজেপি প্রার্থী হওয়ার পরে নির্বাচনী প্রচারে ফের হুমকি দেওয়া...

সিনিয়র সিটিজেন হয়েও খেলবেন! আইপিএল শুরুর আগেই ধোনির গুগলি

বিগত কয়েক মরশুমের মতোই আইপিএল (IPL) শুরুর আগে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) অবসর নিয়ে চর্চা তুঙ্গে।...

চিংড়িহাটা মেট্রোর পিলার নির্মাণে হাইকোর্টের রায়েই সম্মতি সুপ্রিম কোর্টের

উন্নয়নের কাজ যাতে বন্ধ না হয় তার জন্য কলকাতা হাই কোর্টের রায়কেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। চিংড়িহাটা মেট্রোর...

শহীদ ভগৎ সিং-রাজগুরু-সুখদেবের মৃত্যু বার্ষিকীতে তিন দেশনায়ককে স্মরণ মমতার

স্বাধীনতা সংগ্রামের তিন বিপ্লবী শহীদ ভগৎ সিং (Bhagat Sing), শিবরাম হরি রাজগুরু (Rajguru) ও সুখদেব থাপারকে স্মরণ করলেন...