Tuesday, April 14, 2026

Kolkata League: জুলাইয়ে কলকাতা লিগ, বৈঠকে অনুপস্থিত মোহনবাগান

Date:

Share post:

বেজে গেল কলকাতা লিগের (Kolkata League) দামামা। সবকিছু ঠিকঠাক থাকলে জুলাইয়ের শেষ সপ্তাহে শুরু হতে পারে কলকাতা লিগ। শনিবার আইএফএ-র (IFA) অফিসে প্রিমিয়ার ‘এ’ ডিভিশনে অংশ নিতে চলা ক্লাবগুলির সঙ্গে বৈঠকে বসেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তার পরেই দ্রুত কলকাতা লিগ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও এই বৈঠকে লিগের বাকি দলগুলির প্রতিনিধিরা উপস্থিত থাকলেও ছিল না এটিকে মোহনবাগানের কোন প্রতিনিধিরা।

এই নিয়ে এদিন আইএফএ সচিব অনির্বান দত্ত বলেন,”জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে লিগ শুরু করার পরিকল্পনা রয়েছে। বৈঠকে অনেকগুলি দিন নিয়ে আলোচনা হয়েছে। প্রস্তাবিত কিছু দিন নিয়ে ক্লাবগুলির সঙ্গে আবার আলোচনা হবে। তার পরেই চূড়ান্ত দিন স্থির করা হবে।”

এদিনের এই বৈঠকে যোগ দেয়নি এটিকে মোহনবাগান। সেই প্রসঙ্গে আইএফএ সচিব, “ওদের অনুপস্থিতির ব্যাপারে গভর্নিং বডির বৈঠকে আলোচনা হয়েছে।”

আরও পড়ুন:Kapil Dev: অশ্বিন বাদ গেলে বিরাট নয় কেন? কোহলিকে নিয়ে বিষ্ফোরক মন্তব্য কপিল দেবের

 

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...