Monday, June 22, 2026

ভুয়ো কল সেন্টার খুলে মহিলার সঙ্গে কুকর্ম, সঙ্গী-সহ পুলিশের জালে কুখ্যাত দুষ্কৃতী শেখ বিনোদ

Date:

Share post:

ভুয়ো কল সেন্টারের আড়ালে ডেটিং সেন্টার। মাদক মেশানো সিগারেট (Cigarette) খাইয়ে মহিলা কর্মীর সঙ্গে কুকর্ম। ফের পুলিশের (Police) জালে কুখ্যাত দুষ্কৃতী শেখ বিনোদ ওরফে শেখ আখতর। শুক্রবার, কালীঘাট (Kalighat) এলাকা থেকে মহিলা সঙ্গী-সহ শেখ বিনোদকে গ্রেফতার করে গলফ গ্রিন (Golf Green) থানার পুলিশ।

অভিযোগ, ভুয়ো কল সেন্টারের আড়ালে গলফ গ্রিন এলাকায় ডেটিং সেন্টার চালাত বিনোদ। গত ২৭ জুন এই সেন্টারের মহিলা কর্মীকে সিগারেটে মাদক ভরে খাইয়ে তাঁর সঙ্গে অভব্য আচরণ করে শেখ বিনোদ। এরপরেই ওই কর্মীদের মুখ বন্ধ রাখার জন্য লাগাতার হুমকি দিত অভিযুক্ত। এমনকী, এরপর একাধিকবার ওই কর্মী ও তাঁর বোনের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। নির্যাতিতার ভাইকেও মারার চেষ্টা হয় বলে অভিযোগ করেছেন ওই তরুণী। ৮ জুলাই শেখ বিনোদের বিরুদ্ধে থানার অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে মহিলা সঙ্গী-সহ শেখ বিনোদকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ইতিমধ্যেই খুন, ডাকাতি, ব্যাঙ্ক জালিয়াতি, সাইবার অপরাধ-সহ অস্ত্র আইনের মতো একাধিক ধারায় মামলা চলছে। তার সঙ্গে এই অপরাধ জুড়ল।


Related articles

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...

মুখ্যমন্ত্রীর ‘ঝাড়াই-বাছাই’ বার্তা: কাদের চাকরিতে কোপ!

বাজেটে ভাতা বৃদ্ধি ঘোষণা করলেও সিভিক ভলান্টিয়ার (Civic), ভিলেজ পুলিশ এবং বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর...

ভেঙে যাবে সচিনের রেকর্ড! চলতি সপ্তাহেই ভারতীয় সিনিয়র দলে অভিষেক বৈভবের?

ঘরোয়া ক্রিকেট, আইপিএল, ভারতীয় এ দলের দুরন্ত পারফরম্যান্সের পর এবার সিনিয়র জাতীয় দলে অভিষেক হতে চলেছে বৈভব সূর্যবংশীর(Vaibhav...

মদের দোকানের লাইসেন্সে নতুন নিয়ম, বাজেটে কড়া বার্তা

রাজ্যে মদের দোকানের জায়গা ও লাইসেন্স (License) দেওয়া নিয়ে বড় পরিবর্তন ঘোষণা করল বিজেপি সরকার (BJP Government)। সোমবার...