Monday, June 22, 2026

হেরে গিয়ে খুনের রাজনীতি ‘জনবিচ্ছিন্ন’ বিজেপির: ক্যানিংয়ে সরব তৃণমূলের প্রতিনিধিদল

Date:

Share post:

নির্বাচনে হেরে গিয়ে বাংলাকে গুজরাট-উত্তরপ্রদেশ বানানোর চেষ্টা করছে বিজেপি(BJP)। আর সেই জন্যই শান্ত বাংলায় খুনের রাজনীতি শুরু করেছে তাঁরা। শনিবার মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে ক্যানিং(Canning) গিয়ে এমনটাই অভিযোগ তুলল তৃণমূলের প্রতিনিধিদল(TMC delegation Team)। একইসঙ্গে জানিয়ে দেওয়া হল এই খুনের সঙ্গে জড়িতরা যদি মাটির নিচেও লুকিয়ে থাকে তাহলেও তাঁদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে।

ক্যানিংয়ে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে একজনকে। খোঁজ চলছে মূল অভিযুক্ত রফিকুলের। এহেন অবস্থার মাঝেই এদিন ক্যানিং যান তৃণমূলের ১৩ সদস্যর প্রতিনিধিদল। যে দলে ছিলেন সওকত মোল্লা, শুভাশিস চক্রবর্তী, কাকলি ঘোষ দস্তিদার, মালা রায়, প্রতিমা মণ্ডল, পরেশরাম দাস, শ্যামল মণ্ডলরা। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মালা রায় বলেন, “বাংলায় হেরে গিয়ে খুনের রাজনীতি শুরু করেছে বিজেপি। শান্ত বাংলাকে উত্তরপ্রদেশ গুজরাট বানানোর চেষ্টা হচ্ছে। তবে তা সফল হবে না। মমতা জানিয়েছেন রং না দেখে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে। সেইমতো কাজ করছে পুলিশ।” পাশাপাশি, পুলিশের বিরুদ্ধে যে গাফিলতির অভিযোগ উঠেছে সেটাও ঠিক নয় বলে জানায় তৃণমূলের প্রতিনিধি দল। তাঁদের দাবি, যে কোনও ঘটনার তদন্ত করতে একটা নির্দিষ্ট সময় লাগে। পুলিশ তদন্ত করছে একজন গ্রেফতার হয়েছে বাকিরাও গ্রেফতার হবে। পাশাপাশি তৃণমূল বিধায়ক সওকত মোল্লা সংবাদমাধ্যমকে বলেন, “যারা খুন করেছে তারা বিজেপি আশ্রিত সমাজ বিরোধী। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। ওরা বাংলাকে অশান্ত করার যে চেষ্টা করছে তা সফল হবে না। দোষীরা যদি মাটির নিচেও লুকিয়ে থাকে তাহলেও তাঁদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে।” এছাড়াও মৃতদের পরিবারকে আর্থিক আশ্বাসও দেওয়া হয়েছে প্রতিনিধি দলের তরফে।

এদিকে স্বপন মাজি-সহ মোট তিনজনকে খুনের ঘটনায় ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম আফতাবউদ্দিন শেখ। শুক্রবার গভীর রাতে কুলতলি থেকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। এছাড়াও গোটা ঘটনার তদন্তে ৬ সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। শীঘ্রই বাকি অভিযুক্তরা গ্রেফতার হবে বলে আস্বস্ত করা হয়েছে প্রশাসনের তরফে।


Related articles

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...