Wednesday, April 8, 2026

India Team: শনিবার অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে বিরাট-রোহিত

Date:

Share post:

শনিবার এজবাস্টনে ইংল‍্যান্ডের (England) বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ (T-20) ম‍্যাচ খেলতে নামছ ভারতীয় দল (India Team)। এই ম‍্যাচ জিতলেই সিরিজ পকেটে পুরবে রোহিত শর্মারা (Rohit Sharma)। এই ম‍্যাচে ফিরছেন বিরাট কোহলি (Virat Kohli), ঋষভ পন্থ (Rishabh Pant), রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ও যশপ্রীত বুমরাহর (Jaspreet Bumrah) মতো ভারতের স্টার ক্রিকেটাররা। আর এই ম্যাচে যদি বিরাট খেলেন, তাহলে অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গেই অনন্য টি-২০ মাইলস্টোন ছোয়ার সুযোগ রয়েছে কোহলির সামনে।

ইংল‍্যান্ডের বিরুদ্ধে রেকর্ড গড়তে রোহিত-বিরাটের প্রয়োজন আর মাত্র ২টি করে বাউন্ডারি। তাহলেই ভারতের দুই ব্যাটিং-এর মহারথী টি-২০ ফর্ম্যাটে দেশের জার্সিতে ৩০০ চার মারার নজির গড়বেন। এক্ষেত্রে এই রেকর্ড রয়েছে একমাত্র আয়ারল্যান্ডের পল স্টারলিংয়ের। বিরাট-রোহিত দু’টি করে চার মারতে পারলেই স্টারলিংয়ের দলে নাম লেখাবেন।

 

গত ম্যাচে মাঠে ফিরেই নজির গড়েছেন রোহিত।প্রথম টি-২০ ম্যাচে এমএস ধোনি ও বিরাট কোহলির পর তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসাবে টি-২০ ক্রিকেটে ১০০০ রান পূর্ণ করেন রোহিত।

আরও পড়ুন:Novak Djokovic: উইম্বলডন ফাইনালে জোকোভিচ

 

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...