Saturday, June 13, 2026

Novak Djokovic: উইম্বলডন ফাইনালে জোকোভিচ

Date:

Share post:

উইম্বলডন (Wimbledon) ফাইনালে প‍ৌঁছে গেলেন নোভাক জোকোভিচ (Novak Djokovic)। শুক্রবার সেমিফাইনালে আড়াই ঘন্টার লড়াইয়ে জোকার হারালেন ব্রিটেনের ক্যামেরন নরিকে। ম‍্যাচের ফলাফল  ২-৬, ৬-৩, ৬-২, ৬-৪। এই জয়ের ফলে রজার ফেডেরারকে টপকে গেলেন জোকোর। ফাইনালে ওঠায় এই নিয়ে জোকোভিচ অষ্টম বার উইম্বলডন ফাইনাল খেলতে নামবেন।

এদিন ম্যাচের শুরুতেই কিন্তু চমকে দেয় নরি। ভেঙে দেয় জোকোভিচের সার্ভিস। এই সেটে এর পরে দাপট দেখায় নরিই। দ্বিতীয় সেটে নরি আরও চেপে ধরবে জোকোভিচকে, ঠিক তখনই ছন্দে ফিরতে দেখা যায় ছ’বারের উইম্বলডন চ্যাম্পিয়নকে।

আগামী রবিবার উইম্বলডনের সেন্টার কোর্টে ২১তম গ্র্যান্ড স্ল্যাম এবং সপ্তম উইম্বলডন ট্রফির লক্ষ্যে নামবেন জোকোভিচ। খেলবেন অস্ট্রেলিয়ার নিক কিরিয়সের বিরুদ্ধে। যাঁকে এখনও পর্যন্ত দু’টি সাক্ষাতে একবারও হারাতে পারেননি সার্বিয়ার তারকা। স্বাভাবিক ভাবে বাড়তি চাপ থাকবে জোকোভিচের উপর।

 

 

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...