Tuesday, March 24, 2026

Rafael Nadal: উইম্বলডনের সেমিফাইনাল থেকে কেন সরে দাঁড়িয়েছিলেন, নিজেই জানালেন নাদাল

Date:

Share post:

উইম্বলডনের (Wimbledon) সেমিফাইনাল থেকে সরে দাঁড়িয়েছেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। তলপেটের পেশির চোট নিয়ে কোয়ার্টার ফাইনালে দুরন্ত পারফরম্যান্স করেন তিনি। কিন্তু সেই লড়াইয়ের পরেই নাদাল জানিয়েছিলেন, সেমিফাইনালে নামতে পারবেন কি না জানেন না তিনি। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হয়। সেমিফাইনাল থেকে সরে দাঁড়ান নাদাল। কেন প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি, এদিন সাংবাদিক সম্মেলনে সেই কথা জানালেন নাদাল।

এদিন সাংবাদিক সম্মেলনে নাদাল বলেন,” নামার ইচ্ছে ছিল। কিন্তু কোর্টে নামলে ব্যথা আরও অনেক বেড়ে যেতে পারত। এই ব্যথা নিয়ে পর পর দুটো ম্যাচ সেমিফাইনাল এবং ফাইনাল খেলার মতো শারীরিক ক্ষমতা আমার নেই। ঠিক মতো নড়াচড়া করতে পারছিলাম না। সার্ভিস করতে পারছিলাম না। তাই নাম তুলে নিয়েছি। যদি ভাল করে খেলতেই না পারি, তা হলে কোর্টে নেমে কোনও লাভ নেই। আমি খেলতে নামলে সর্বোচ্চ পর্যায়ের টেনিস খেলতে চাই। কিন্তু তাতে চোট আরও বাড়তে পারত।”

যদিও উইম্বলডন থেকে সরে দাঁড়ালেও, তিন চার সপ্তাহের মধ‍্যে কোর্টে ফিরবেন বলে জানান নাদাল। তিনি বলেন,” আশা করি তিন-চার সপ্তাহের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরতে পারব। এক সপ্তাহের মধ্যে বেসলাইনে খেলার মতো অবস্থায় যেতেই পারি। তবে সার্ভিস হয়তো করতে পারব না। আমার কাছে টেনিসে ফেরাটাই একটা ইতিবাচক ব্যাপার।”

আরও পড়ুন:Kolkata League: জুলাইয়ে কলকাতা লিগ, বৈঠকে অনুপস্থিত মোহনবাগান

 

Related articles

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...