Sunday, June 14, 2026

আগে জানলে সমর্থন করা যেত: রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী প্রসঙ্গে যশবন্ত

Date:

Share post:

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র তরফে প্রার্থী করা হয়েছে পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতিনিধি দ্রৌপদী মুর্মুকে(Draupadi Murmu)। অন্যদিকে ১৭ বিরোধী দলের ঐক্যমত্যের ভিত্তিতে মনোনীত অভিজ্ঞ রাজনীতিক, প্রাক্তন মন্ত্রী যশবন্ত সিনহা(Yashbant Sinha)। তবে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী যশবন্ত সিনহা জানিয়ে দিলেন, আগে জানা থাকলে এনডিএ’র(NDA) রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকেই(Draupadi Murmu) সর্বসম্মতিক্রমে প্রার্থী করা যেতে পারত।

সম্প্রতি রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী প্রসঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, “বিজেপি আগে রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম জানায়নি আমাদের। দ্রৌপদী মুর্মুর নাম জানলে ভেবে দেখতাম। উনি পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতিনিধি। তাঁর জয়ের সম্ভাবনা বেশি।” বাংলার মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যের রেশ ধরেই এদিন যশবন্ত সিনহা বলেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছি। রাষ্ট্রপতি পদের জন্য সর্বসম্মতভাবেই প্রার্থীর নাম ঘোষণা করা যেতে পারত। আমি অতীতেও বলেছি রাষ্ট্রপতি পদের জন্য নির্বাচন হওয়া উচিত নয়। সর্বসম্মতভাবে রাষ্ট্রপতি বেছে নেওয়া উচিত। সর্বোচ্চ সাংবিধানিক পদের জন্য নির্বাচনের দায় পুরোপুরিভাবে শাসকদলের।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী নিয়ে এনডিএ-র তরফ থেকে শুরু থেকে কোনও শব্দ উচ্চারণ করা হয়নি। যদিও সর্বসম্মতিতে প্রার্থী করার জন্য বিরোধী শিবিরের সঙ্গে যোগাযোগ করেছিলেন রাজনাথ সিং। কিন্তু প্রার্থী কাকে করা হবে সে বিষয়ে জানতে চাওয়া হলেও কিছু জানাতে চাননি তিনি। এই অবস্থায় বিরোধীদের তরফে প্রার্থী করা হয় যশবন্তকে। তবে এই পরিস্থিতিতে খোদ বিরোধী প্রার্থী যশবন্ত, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাংশের দাবি, বিজেপি আগে প্রার্থীর নাম জানালে সর্ব সম্মতিতে প্রার্থী দিতে আপত্তি থাকত না তাঁদের।


Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...