Friday, June 26, 2026

বামপন্থা নয়, দার্জিলিঙে সিন্ডিকেট-রাজের অভিযোগে CPIM ছাড়লেন ৫ সদস্য

Date:

Share post:

বিরোধীদের বিরুদ্ধে বারবার সিন্ডিকেট রাজের অভিযোগ তোলে বামেরা। এবার কাঠগড়ায় তাদেরই বড় শরিক CPIM। শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সিন্ডিকেট করে দল চালানোর অভিযোগ তুলে সিপিআইএম ছাড়লেন দার্জিলিং জেলা কমিটির সদস্য পার্থ মৈত্র-সহ ৫ পার্টি সদস্য। দলের সদস্য পদ থেকে অব্যাহতি চেয়ে চিঠি দেন পার্থ মৈত্র, জ্যোতি দে সরকার, উজ্জ্বল ঘোষ, বিপুল ঘোষ, বিজয় চৌধুরী। প্রথম সারির নেতাদের জন্য দল বামপন্থা হারাচ্ছে বলে অভিযোগ পার্থর। একের পর এক নির্বাচনে বিপর্যয়ের মুখে পড়তে হচ্ছে। দলের সিদ্ধান্ত বলে শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। শীর্ষ নেতাদের ‘ইয়েস স্যার’ হয়ে থাকতে হয়- যা কমিউনিস্ট পার্টির আদর্শ নয়- মত দলত্যাগীদের। এইসব কারণেই অব্যাহতি দেওয়ার বা বহিষ্কার করার আর্জি জানিয়ে জেলা সম্পাদকের কাছে চিঠি দিয়েছেন তাঁরা। তবে, সিপিআইএম ছেড়ে বামেদেরই (Left) সঙ্গী সিপিআইতে (CPI) যোগ দিচ্ছেন বিক্ষুদ্ধরা। তাঁদের কথায় বামপন্থা নয়, সিপিআইএম ছাড়ছি।

নতুন জেলা কমিটি গঠন নিয়ে অন্দরেই অসন্তোষ ছিলই। ২৬ মে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের (Md Selim) সামনেই তুমুল বিতর্ক হয়। জেলা কমিটি থেকে বাদ দেওয়া হয় অশোক ভট্টাচার্য, মুকুল সেনগুপ্তদের। রেখে দেওয়া হয় দিলীপ সিংকে। নেওয়া হয় শচীন খাতিকে। এই নিয়ে শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সিন্ডিকেট রাজ চালানো অভিযোগ করা হয়। এবারে এই পাঁচ নেতার বিরুদ্ধে সিপিআইএম কী পদক্ষেপ নেয়, তাই দেখান।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...