Tuesday, June 2, 2026

আগামিকাল ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, মঙ্গলে থাকবেন GTA-র শপথ গ্রহণে

Date:

Share post:

ফের উত্তরবঙ্গে সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, পাহাড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার, GTA-র শপথ গ্রহণ অনুষ্ঠানেও তিনি উপস্থিত থাকবেন বলে নবান্ন সূত্রে খবর। সোমবার সকালেই রওনা হচ্ছেন তিনি।

GTA নির্বাচনে জয়ী হয়েছে গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। ইতিমধ্যেই কলকাতা এসে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনীত থাপা (Anit Thapa)। নির্বাচনে ফল প্রকাশের দিনই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা ঘোষণা করেছিলেন তিনি। জিটিএ-র নতুন বোর্ডের শপথ গ্রহণের দিন মুখ্যমন্ত্রীকে উপস্থিত থাকার জন্য গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার তরফে আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণ গ্রহণ করেন মমতা। মূলত GTA-র শপথ গ্রহণ অনুষ্ঠানকে লক্ষ্য করেই তিনি পাহাড়ে যাচ্ছেন বলে সূত্রের খবর।

বারবার বাংলা ভাগের বিরুদ্ধে সরব মমতা। উত্তরবঙ্গেন উন্নয়নে বিভিন্ন প্রক্লপ চালু করেছেন তিনি। নবান্নে মুখ্যমন্ত্রী সঙ্গে দেখা করে অনীতও জানান, দার্জিলিং বাংলারই অংশ। রাজ্য সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ই উন্নয়নের কাজ চলবে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, স্কুল সার্ভিস কমিশন জিটিএ- তে নেই। এগুলো করতে হবে। এবার GTA র শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিতি পাহাড়ের রাজনীতিতেও বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের।

 

 

Related articles

“তৃণমূলের ভবিষ্য়ত নেই!“ ভাঙার ইঙ্গিতের পরে বিস্ফোরক তাপস, জল্পনা উড়িয়েও বিধানসভায় ঋতব্রত

একদা দুজনেই ছিলেন তৃণমূলে। একজন আগেই ছেড়ে বিজেপির হয়ে ভোটে লড়ে বিধায়ক, মন্ত্রী। আর একজন তৃণমূলের টিকিটে জিতে...

ইন্দ্রনীলের বিরুদ্ধে অভিযোগ জানাতে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ঋদ্ধি

মঙ্গলবার সল্টলেকের রাজ্য বিজেপির দফতরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জনতার দরবারে (Janatar Darbar) সাধারণ মানুষের ভিড়...

“আমার ভরণপোষণের দায়িত্ব নিয়েছিল…” সুস্মিতার সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট ললিত

বছর চারেক আগে প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদির(Lalit Modi) সঙ্গে সুস্মিতা সেনের(Sushmita Sen) সম্পর্ক ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়।...

বাদুড়িয়ায় পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য!

তৃণমূল পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় (Baduria, North 24 Parganas)।সরকারি সামগ্রী বিক্রি...