Saturday, April 11, 2026

‘এক ডাকে অভিষেক’-এ একটি ফোন: ফালাকাটায় জ্বলল আলো, আপ্লুত স্থানীয়রা

Date:

Share post:

কর্মসূচি চালু হয়েছিল তাঁর লোকসভা এলাকা ডায়মন্ড হারবারের (Diamond Harbour) জন্য কিন্তু সেখানে ফোন করেই সমস্যা মিটল আলিপুরদুয়ারে (Alipurduwar) ফালাকাটার। ৪৫ দিন বিদ্যুৎ নেই আলিপুরদুয়ারের ফালাকাটার ছোটশালকুমারের। কোথাও সুরাহা না মেলায় শেষে বাসিন্দারা ফোন করেন তৃণমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-এর চালু করা কর্মসূচি ‘এক ডাকে অভিষেক’-এ। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রান্সফরমার সারিয়ে, তার জুড়ে বিদ্যুৎ পরিষেবা চালু করেন অভিষেকের সৈনিকরা। আপ্লুত এলাকার ২০০০ পরিবার।

আরও পড়ুন- কলেজ স্ট্রিট বইপাড়ায় “বর্ষা মঙ্গল বই মহোৎসব”, দুই বাংলার রকমারি বইয়ের সম্ভার

বরাবরই নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের মানুষের পাশে থাকেন তৃণমূল সাংসদ। করোনা হোক বা আমফান, ইয়াস- ডায়মন্ড হারবারের বাসিন্দাদের সাহায্যে এগিয়ে গিয়েছেন অভিষেক। করোনা (Corona) নিয়ন্ত্রণে লোকসভা কেন্দ্রে তাঁর পদক্ষেপ রীতিমতো দৃষ্টান্ত হয়ে ওঠে। লকডাউনের সময় রান্না করা খাবার পৌঁছে দিয়েছেন পিছিয়েপড়া স্থানীয় বাসিন্দাদের দরজায়। কিছুদিন আগেই অভিনব কর্মসূচি গ্রহণ করেন তিনি- ‘এক ডাকে অভিষেক’। এই কর্মসূচি-তে 7887778877 হেল্পলাইন নম্বর (Helpline Number)-এ ফোন করে সমস্যা জানালে মিলবে সুরাহা। তবে, অভিষেক নিজেই জানান, অন্য কোথাও সমস্যা হলেও, তার জন্য ফোন করা যাবে। সেই মতোই ফালাকাটার বাসিন্দারা ‘এক ডাকে অভিষেক’-এ কল করেন। চব্বিশ ঘণ্টার মধ্যে আঁধার কেটে আলোকিত হয় এলাকা। হাসি ফোটে এলাকাবাসীর মুখে। তৃণমূল সাংসদকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই তাঁদের।

 

 

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...