Friday, June 12, 2026

স্বপ্নভঙ্গ, হকি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যাওয়া হল না ভারতের

Date:

Share post:

মহিলাদের হকি বিশ্বকাপে (Women Hockey World Cup) শেষ আটে যাওয়া হল না ভারতের (India)। এদিন বিশ্বকাপের অন‍্যতম আয়োজক স্পেনের (Spain) কাছে হেরে যায় ভারতের হকি দল। ম‍্যাচের ফলাফল ০-১। এই হারের ফলে খেতাবের দৌড় থেকে ছিটকে গেল ভারতের মহিলা হকি দল।

প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পৌঁছতে হলে স্পেনের বিরুদ্ধে জিততেই হত ভারতকে। কিন্তু ১-০ হেরে শেষ আটে যাওয়া হল না ভারতের। ম‍্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে শুরু করে ভারতীয় দল। ম্যাচে চারটি পেনাল্টি কর্নার পেলেও গোল করতে পারেনি ভারত। ম‍্যাচের দ্বিতীয় অর্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় স্পেন। স্পেনের তিনটি শট দুর্দান্ত ভাবে আটকে দেন সবিতা। এই অর্ধেই গোলের সহজ সুযোগ নষ্ট করেন বন্দনা কার্তিকেয়। ম্যাচের তৃতীয় অর্ধ পর্যন্ত ফলাফল ছিল গোল শূন্য। গোটা ম্যাচেই দুরন্ত লড়াই করে ভারতীয় দল। কিন্তু ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে ভারতের শেষ আটের যাওয়া স্বপ্নভঙ্গ করে দেন স্পেনের মার্তা সেগু। ১-০ স্পেনকে এগিয়ে দেন তিনি। ম্যাচে দু’দলই একটিও পেনাল্টি কর্নার কাজে লাগাতে পারেনি।

আরও পড়ুন:Novak Djokovic: করোনার টিকার নেওয়ার পরিকল্পনা নেই, উইম্বলডন চ‍্যাম্পিয়ন হয়ে জানিয়ে দিলেন জোকার

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...