Friday, June 12, 2026

আগামিকাল ধূপগুড়িতে অভিষেক, অধীর অপেক্ষায় তৃণমূলের কর্মী-সমর্থকরা

Date:

Share post:

ফের উত্তরবঙ্গ সফরে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, ধূপগুড়িতে (Dhupguri) সভা তৃণমূল সাংসদের। কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে সভাস্থল। সোমবার, সভাস্থল পরিদর্শন করেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত। সঙ্গে ছিলেন ধুপগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার, জলপাইগুড়ির ডিএসপি, সহ বিভিন্ন থানার আইসিরা।

মাঠ-সহ প্রতিটি প্রবেশ পথ খুঁটিয়ে দেখেন পুলিশ সুপার (Police Super)। পুলিশ আধিকারিক এবং পুলিশ কর্মীদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে বৈঠক ও করেন তিনি। নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য পুলিশ (Police) কর্মীদের বিভিন্ন নির্দেশ দেন।

এদিকে ধূপগুড়ি পুরসভার মাঠে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সভাকে ঘিরে ব্যাপক উন্মাদনা কর্মী-সমর্থকদের মধ্যে। দফায় দফায় দলের বিভিন্ন স্তরের নেতারা সভাস্থল পরিদর্শন করেন। এদিনই বিকেলে সভাস্থলে যান জলপাইগুড়ির তৃণমূল জেলা সভানেত্রী মহুয়া গোপ। ছিলেন তৃণমূলের জলপাইগুড়ির চেয়ারম্যান খগেশ্বর রায়, ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিং, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ইভান দাস-সহ অন্যান্য নেতারা। পুলিশ আধিকারিকদের সঙ্গেও কথা বলেন তাঁরা। পাশাপাশি, দলের কর্মীদের সভা সফল করার জন্য আহ্বান জানান। অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন প্রত্যেকেই তাকিয়ে আছেন তার দিকে।

আরও পড়ুন- সোনিয়া গান্ধীকে ফের তলব করল ইডি

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...