Monday, April 6, 2026

দুর্যোগ কাটিয়ে ফের শুরু হল অমরনাথ যাত্রা

Date:

Share post:

প্রাকৃতিক বিপর্যয়ে বড়সড় দুর্যোগে পড়েছেন বহু পুণ্যার্থী। মৃত্যু হয়েছে ১৬ জনের। নিখোঁজ এখনও ৪০। কিন্তু তাতেও পিছু হটতে নারাজ পুণ্যার্থীরা। পরিস্থিতি উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গেই পুনরায় অমরনাথের উদ্দেশে রওনা দিয়েছেন তীর্থযাত্রীরা। সোমবার সকালে নুনওয়ান পহেলগাঁও এলাকা থেকে শুরু হয়েছে তীর্থযাত্রা। জম্মুর মূল শিবির (বেস ক্যাম্প) থেকেও তীর্থযাত্রীদের একটি দল রওনা দিয়েছে বলে খবর।


আরও পড়ুন:প্রকাশিত হল JEE মেইন এর ফলাফল, কীভাবে জানা যাবে রেজাল্ট?


মেঘভাঙা বৃষ্টিতে (Cloudburst) বিপর্যস্ত অমরনাথ। ভেসে গেছে বেশকিছু এলাকা।শুক্রবার থেকেই শুরু হয় উদ্ধারকাজ। দুর্ঘটনার জেরে অমরনাথ যাত্রা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হতেই পুনরায় শুরু হয় অমরনাথ যাত্রা।


অমরনাথ গুহার পার্শ্ববর্তী এলাকায় প্রবল বৃষ্টির পরে নিকটবর্তী শিবির ভাসিয়ে হড়পা বান আছড়ে পড়ে বালতালের বেস ক্যাম্পে। মেঘভাঙা বৃষ্টির ফলে বিপর্যয় ঘটেছে বলে প্রথমে জানিয়েছিলেন আবহাওয়া বিশেষজ্ঞেরা। পরে অবশ্য জম্মু ও কাশ্মীর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়, সম্ভবত খুব ছোট এলাকায় প্রবল বৃষ্টির ফলেই এমন বিপর্যয় ঘটেছে।

 


Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...