Friday, June 12, 2026

সহকারী রেজিস্ট্রারের অভিযোগে তোলপাড় শিবপুরের আইআইইএসটি

Date:

Share post:

তিনি তফসিলি জাতিভুক্ত, তাই তাঁকে হোস্টেলের মেঝে থেকে শৌচালয় সাফাই দেখভাল করার দায়িত্ব দেওয়া হয়েছে। এমনই অভিযোগ করলেন শিবপুরের আইআইইএসটির সহকারী রেজিস্ট্রার।এই বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দেবাশিস দত্ত বলেন, একটি অফিস অর্ডার বেরোনোর পর কিছু অভিযোগ উঠেছে। সেই অভিযোগপত্র অধিকর্তাকে পাঠানো হয়েছে। তিনি এখন বিষয়টি দেখছেন।

আরও পড়ুন- জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরায় তৃণমূলের রাজ্য দফতরের উদ্বোধন

এই অভিযোগ করেছেন সহকারী রেজিস্ট্রার বিভাস দাস। তিনি জানান, ডেপুটি রেজিস্ট্রার সম্প্রতি অবসর নিয়েছেন। গত ৪ জুলাই সহকারী রেজিস্ট্রারদের দায়িত্ব বন্টন করে নির্দেশিকা প্রকাশিত হয়। বিভাসবাবুর অভিযোগ, বাকি রেজিস্ট্রারদের অন্যান্য দায়িত্ব দেওয়া হলেও। তিনি তফসিলি জাতিভুক্ত হওয়ায় শুধুমাত্র তাঁকেই প্রতিষ্ঠানের হল ও হোস্টেলের মেঝে-শৌচালয় পরিষ্কারের কাজ সশরীরে উপস্থিত থেকে তদারকি করতে বলা হয়েছে, যা জাতি বৈষম্যমূলক।

যদিও তার এই অভিযোগ মানতে চাননি কর্তৃপক্ষ। শিক্ষাবিদ পবিত্র সরকার বলেছেন, সত্যি যদি এরকম কোনও ঘটনা ঘটে থাকে, তা দুর্ভাগ্যজনক। বিষয়টি খতিয়ে দেখে সঠিক পদক্ষেপ নেওয়া উচিত।

 

 

Related articles

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল...

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...