Friday, June 26, 2026

India Team: তৃতীয় টি-২০ ম‍্যাচে হার ভারতের, ৩ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয় টিম ইন্ডিয়ার

Date:

Share post:

রবিবার তৃতীয় টি-২০ (T-20) ম‍্যাচে হার ভারতের (India)। এদিন ইংল‍্যান্ডের (England) কাছে ১৭ রানে হারল রোহিত শর্মার (Rohit Sharma) দল। হোয়াইট ওয়াশ হল না। শেষ টি-২০ ম্যাচে ভারতকে রানে হারিয়ে দিল ইংল্যান্ড। লড়াই করেও সূর্যকুমার যাদব জেতাতে পারলেন না। যদিও ৩ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে গেল টিম ইন্ডিয়া।

টসে জিতে ভারতকে বল করতে পাঠান ইংল্যান্ড ক্যাপ্টেন জো রুট। জস বাটলার (৯ বলে ১৮), জেসন রয় (২৬ বলে ২৭)। ডেভিড মালান দারুণ ব্যাট করেন। ৩৯ বলে ৭৭ রান করেন তিনি। ২৯ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন লিভিংস্টোন। ব্যর্থ হয়েছেন মঈন আলি। ক্রিস জর্ডন ৩ বলে ১১ রান করেন। ২০ ওভারে ২১৫ রান করে ইংল্যান্ড।

ভারতের হয়ে ২টি উইকেট তুলে নেন রবি বিষ্ণই। দুটি উইকেট পেয়েছেন হার্ষাল প্যাটেলও। উমরান মালিক ও আভেশ খান ১টি করে উইকেট নেন। এই ম্যাচে খেলেননি ভুবনেশ্বর কুমার। চার ওভার বল করলেও ৪৫ রান খেয়েছেন রবীন্দ্র জাদেজা। উইকেটও পাননি।

জবাবে শুরুটা খুব খারাপ হয় ভারতের। ৩১ রানেই ৩ উইকেট হারায় তাঁরা। তবে এখান থেকে দলকে টেনে তোলেন শ্রেয়াস আইয়ার ও সূর্যকুমার যাদব। ৫৫ বলে ১১৭ রানের ইনিংস খেলেন সূর্যকুমার। ছটা ছক্কা আর ১৪টা চারে সাজান তাঁর ইনিংস। ২৩ বলে ২৮ রান করে আউট হন শ্রেয়াস আইয়ার। আরও একবার ব্যর্থ হলেন বিরাট কোহলি। ৬ বলে ১১ রান করে আউট হন। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৮ করে ভারত।

৩টি উইকেট নেন রেস টপলে। দুটি করে উইকেট নেন ক্রিস জর্ডন ও ডেভিড উইলি। ২ ওভারে ৩১ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন মঈন আলি। লিভিংস্টোন দুই ওভারে ৩৬ রান খেলেও উইকেট পাননি।

প্রথম দুটি টি-২০ ম্যাচ জিতে সিরিজ দখল করেছে ভারত। প্রথম টি-২০ ম্যাচে ৫০ রানে জিতেছিল ভারতীয় দল। দ্বিতীয় টি-২০ ম্যাচে ৪৯ রানে জিতে সিরিজ জেতে ভারত।

আরও পড়ুন:উইম্বলডন চ‍্যাম্পিয়ন নোভাক জোকোভিচ

 

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...