Friday, June 12, 2026

শিয়ালদহ মেট্রো স্টেশন উদ্বোধন নিয়ে কুৎসিত রাজনীতি করছে বিজেপিকে তোপ কুণালের

Date:

Share post:

শিয়ালদহ মেট্রোর উদ্বোধনে প্রথমে আমন্ত্রণ না জানালেও বিতর্ক শুরু হতে রবিবার মাঝ রাতে দায়সাড়া আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর সেই ইস্যুতেই সরব হয়েছেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। সংবামাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন,“বাড়িতে কার্ড ফেলে দিয়ে এলেই নিমন্ত্রণ হয় না। কুৎসিত রাজনীতি করছে বিজেপি।”


আরও পড়ুন:Maharastra: উদ্ধব-শিন্ডে বিরোধে সাময়িক বিরতি, স্পিকারকে পদক্ষেপ না করার নির্দেশ শীর্ষ আদালতের


আজ, সোমবার বিকেল ৫টায় হাওড়া স্টেশন থেকে ভার্চুয়ালি এই স্টেশনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।কিন্তু স্মৃতি ইরানির হাত ধরে কেন হবে উদ্বোধন? সেই প্রশ্ন উঠেছে। মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণই জানানো হয়নি বলেও অভিযোগ ওঠে। তা সামাল দিতে আসরে নামে কলকাতা মেট্রো রেল  কর্তৃপক্ষ। জানানো হয়, সোমবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই মতো রবিবার তাঁর কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়।


আর এই নিমন্ত্রণে প্রসঙ্গে বিজেপিকে তীব্র ধিক্কার জানিয়ে কুণাল ঘোষ বলেন, “কুৎসিত রাজনীতি করছে বিজেপি। আগেরদিন রাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে একটা কার্ড ফেলে দিয়ে এল। একে আমন্ত্রণ বলে? মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যাবতীয় মেট্রো হয়েছে। উনি রেলমন্ত্রী থাকাকালীন টাকা বরাদ্দ করেছেন। জমির ব্যবস্থাও করেছেন। আর আজকে তাঁকে আমন্ত্রণ জানানো হবে না। রাতে গিয়ে একটা কার্ড ফেলা হল।এভাবে হয় না। বাংলার সমস্ত উন্নয়নের সঙ্গে বিজেপির কোনও যোগাযোগ নেই। কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে বাদ দিয়ে বিজেপি যা করছে তা ঠিক করল না।”

 


Related articles

যোগীরাজ্যে RSS প্রধানকে লক্ষ্য করে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ!

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে অল্পের জন্য রক্ষা পেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat)। উত্তরপ্রদেশে...

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল...

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...