Friday, June 26, 2026

Rohit on Kapil Dev: বিরাটের পাশে দাঁড়িয়ে কপিল দেবের মন্তব্যকে একহাত নিলেন রোহিত শর্মা

Date:

Share post:

কপিল দেব (Kapil Dev) প্রসঙ্গে মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। কিছুদিন আগেই বিরাট কোহলির (Virat Kohli) ভারতীয় দলে (India Team) থাকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কপিল দেব। ধারাবাহিক ব্যর্থতার পরেও কেন কোহলিকে সুযোগ দেওয়া হচ্ছে ভারতীয় দলে, সেই নিয়ে প্রশ্ন করেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। আর এবার বিরাটের পাশে দাঁড়িয়ে কপিল দেবের মন্তব্যকে একহাত নিলেন রোহিত।

রবিবার ইংল‍্যান্ডের বিরুদ্ধে ম‍্যাচ শেষে ভারত অধিনায়ক বলেন,” উনি বাইরে থেকে খেলা দেখছেন। দলের ভিতরে কী হচ্ছে সেটা জানেন না। আমাদের একটা নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা নিয়েই আমরা এই দল তৈরি করেছি। ক্রিকেটারদের পাশে দল সব সময় রয়েছে। এগুলো বাইরে থেকে বোঝা যায় না। তাই বাইরে কে কী বলল তা নিয়ে আমরা চিন্তা করি না। দলের ভিতরে কী হচ্ছে, সেটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।”

এরপাশাপাশি ভারত অধিনায়ক আরও বলেন,” প্রত্যেক ক্রিকেটারের কেরিয়ারে ভাল-খারাপ সময় আসে। তাতে সেই ক্রিকেটারের মান নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়। একজন ক্রিকেটার এত বছর ধরে ভাল খেলেছে। কয়েকটা সিরিজে খারাপ খেললে সে খারাপ ক্রিকেটার হয়ে যায় না। কোহলির অতীতের খেলা আমাদের ভোলা উচিত নয়। আমরা ওর পাশে রয়েছি। বাইরের কোনও সমালোচনাকে আমরা গুরুত্ব দিই না।”

গত তিন বছর ধরে ব‍্যাটে বড় রান নেই কোহলির। তিন ফর্ম‍্যাটেই রান পাচ্ছেন না তিনি। সেই প্রসঙ্গে কিছুদিন আগে কপিল দেব বলেছিলেন,” এখন এমন পরিস্থিতি যে কোহলিকে টি-২০ দলের বাইরে রাখতে হতে পারে। যদি বিশ্বের দু’নম্বর বোলার রবীচন্দ্রন অশ্বিনকে টেস্ট দলের বাইরে রাখা যায়, তা হলে বিরাটকে বাইরে রাখতে সমস্যা কোথায়? শুধু মাত্র বড় ক্রিকেটার হলেই তাকে দলে নিতে হবে, এমন নয়।  যত বড়ই ক্রিকেটারই হোক না কেন, দীর্ঘ দিন রান না করলেও তাকে দলে রাখতে হবে, তার কোনও মানে নেই।”

আরও পড়ুন:India Team: তৃতীয় টি-২০ ম‍্যাচে হার ভারতের, ৩ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয় টিম ইন্ডিয়ার

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...