Saturday, April 4, 2026

Virat Kohli: এবার বিরাটের দলে থাকা নিয়ে প্রশ্ন তুললেন ভারতের এই দুই প্রাক্তন ক্রিকেটার

Date:

Share post:

বিরাট কোহলির (Virat Kohli) ভারতীয় দলে (India Team) থাকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কপিল দেব (Kapil Dev)। ধারাবাহিক ব্যর্থতার পরেও কেন কোহলিকে সুযোগ দেওয়া হচ্ছে ভারতীয় দলে, সেই নিয়ে প্রশ্ন করেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সেই নিয়ে বিরাটের পাশে দাঁড়িয়ে কপিল দেবের মন্তব্যকে একহাত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। আর এবার বিরাটকে দলে রাখা নিয়ে প্রশ্ন তুললেন ভারতের আরও দুই প্রাক্তন ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ ( Venkatesh Prasad) এবং বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag)। ইংল‍্যান্ডের (England) বিরুদ্ধে তৃতীয় টি-২০ (T-20) ম‍্যাচে ব‍্যর্থ হওয়ার পর, বিরাট প্রসঙ্গে মুখ খুললেন তাঁরা।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় প্রসাদ লেখেন,” তুমি যখন ছন্দে থাকবে না, তখন তোমার দলের বাইরে থাকাই উচিত। সে তুমি যেই হও। সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র সেহবাগ, যুবরাজ সিং, জাহির খান, হরভজন সিং সকলকেই খারাপ ছন্দের জন্য বাদ যেতে হয়েছে। ওরা সকলেই ঘরোয়া ক্রিকেটে ফিরে গিয়েছিল। সেখানে ভাল খেলে আবার দলে ফিরেছিল। এখন কি সব বদলে গিয়েছে? বিশ্রাম নিয়ে কে কবে ছন্দে ফিরেছে? শুধু নামের সুবাদে কেন কেউ খেলেই যাবে। ভাল কিছুর জন্য তো কিছু করে দেখাতে হবে।”

প্রসাদের পাশাপাশি একই কথা বলতে শোনা যায় ভারতের আরেক প্রাক্তন ক্রিকেটার সেহবাগের গলাও। তিনি সূর্যকুমার যাদবের দুরন্ত শতরানকে ইঙ্গিত করে টুইটারে লেখেন, “ভারতের অনেক ব্যাটার রয়েছে, যারা যথেষ্ট ভাল ছন্দে রয়েছে। কিন্তু, দুর্ভাগ্যজনক ভাবে তাদের অনেককেই বসে থাকতে হচ্ছে। বর্তমান ছন্দের বিচারে সেরা ১১জন ক্রিকেটারেরই খেলা উচিত আন্তর্জাতিক ম্যাচে।”

আরও পড়ুন:গুজরাতে ভুয়ো আইপিএল, গ্রেফতার চার

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...