Sunday, April 5, 2026

Asia Cup: শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে সরতে পারে এশিয়া কাপ : রিপোর্ট

Date:

Share post:

শ্রীলঙ্কা (Srilnaka) থেকে বাংলাদেশে (Bangladesh) সরতে পারে এশিয়া কাপ (Asia Cup)। আগস্টে এশিয়া কাপ হওয়ার কথা শ্রীলঙ্কায়। কিন্তু সূত্রের খবর, শ্রীলঙ্কায় যে অবস্থায় দাঁড়িয়ে, সেখানে এশিয়া কাপের মতন একটি বড় টুর্নামেন্ট আয়োজনের ঝুঁকি নিতে চাইছে না এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)।

আগামী আগস্ট মাসে শ্রীলঙ্কায় হওয়ার কথা এশিয়া কাপ। কিন্তু সূত্রের খবর, এশিয়ান ক্রিকেট কাউন্সিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তৈরি থাকতে বলেছে। কারণ হিসাবে জানা যাচ্ছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর বাসভবন বিক্ষোভকারীদের দখলে চলে যাওয়ার পরেই আর ঝুঁকি নিতে চাইছে না এসিসি। এছাড়াও জানা যাচ্ছে, ক্রিকেটাররাও এই মুহূর্তে একেবারেই শ্রীলঙ্কায় গিয়ে খেলতে চাইছেন না। ইতিমধ্যে তাঁরা তাঁদের আপত্তির কথা নিজেদের দেশের বোর্ডকে জানিয়েছে। এই পরিস্থিতিতে এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে এখন বাংলাদেশই এগিয়ে রয়েছে। বাংলাদেশ এর আগে ২০১৬ সালে এশিয়া কাপের আয়োজন করেছিল। এবং দু’ বছর আগে টি-২০ বিশ্বকাপও আয়োজন করেছে।

এশিয়া কাপে অংশ নেবে শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ। ষষ্ঠ দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত, সিঙ্গাপুর, হংকং-এর মধ্যে যেকোন একটি দলের খেলার কথা।

আরও পড়ুন:India Team: মঙ্গলবার অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে রোহিত-ধাওয়ান জুটি

 

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...