Sunday, May 17, 2026

Kolkata: করোনার কোপে কলকাতা পুলিশ, এবার সেফ হাউস খুলল লালবাজার

Date:

Share post:

করোনার (Kolkata)কাঁটা থেকে কিছুতেই মুক্তি মিলছে না । একের একের পর এক করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এবার পরিস্থিতি বেগতিক বুঝে সেফ হাউস (Safe house)খোলার সিদ্ধান্ত নিল লালবাজার (Lalbazar। একের পর এক রেলকর্মী করোনা আক্রান্ত হওয়ায় রেল পরিষেবা (Railway service)ব্যহত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মাঝেই পুলিশেও (Police)করোনার থাবা। আক্রান্ত হচ্ছেন পুলিশ কর্মীরা, এবার ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।

লাফিয়ে বাড়ছে করোনা। বাংলায় দৈনিক আক্রান্ত প্রায় ৩০০০ এর কাছাকাছি । এবার করোনার কোপে মহানগরীর পুলিশ। লালবাজার সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ৩০ থেকে ৩২ জন কলকাতা পুলিশের (Kolkata police)কর্মী আক্রান্ত। তাই পরিস্থিতির দিকে নজর রেখে , আজ মঙ্গলবার থেকেই বাহিনীর জন্য খোলা হচ্ছে আইসোলেশন সেন্টার বা সেফ হাউস (safe house)। কলকাতা পুলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে (Kolkata Police Training Academy) এই সেফ হাউস খোলা হচ্ছে বলে জানা গেছে। কলকাতা পুলিশের যে সকল কর্মীরা করোনায় আক্রান্ত হয়েছেন, তাঁদের সেখানে রাখার ব্যবস্থা করা হচ্ছে। প্রয়োজন মতো পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে পুলিশের তরফ থেকে জানান হয়েছে। বেশ কয়েকজন উপসর্গহীন করোনা আক্রান্ত, নিজেরা বাড়িতে থেকে চিকিৎসা করছেন। স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৯১৫ জন। যা আগের দিনের তুলনায় কম। গতকাল সংখ্যাটা ছিল ২৯৬২ জন ৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। প্রসঙ্গত, গত দু’বছর ধরে কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তা থেকে থানার ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর বা কনস্টেবল পদমর্যাদার কর্মীরা করোনা আক্রান্ত হয়েছেন। যদিও এবার উপসর্গহীন করোনা রোগীর সংখ্যাই বেশি বলছেন বিশেষজ্ঞরা।


Related articles

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...